ক্রিকেট – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 21 Sep 2026 07:25:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png ক্রিকেট – Runner Bangla https://runnerbangla.com 32 32 ভারতীয় ক্রিকেটের স্বার্থে ব্যতিক্রমী দাওয়াই বাৎলে দিলেন সানি https://runnerbangla.com/sunil-gavaskar-interview-discussing-indian-cricket-board-reforms/ Mon, 21 Sep 2026 07:24:50 +0000 https://runnerbangla.com/?p=4869 ক্রিকেট নিয়ে লোকটা বরাবরই “ঠোঁটকাটা”, ব্যতিক্রম হলো না এবারও। ভারতীয় ক্রিকেটের চলতি পরিস্থিতি নিয়ে তিনি যে খুশি নন, অকপটে উগরে দিলেন সেকথা। “মিড ডে” পত্রিকাতে তিনি লিখেছেন,” দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের ক্ষমতার সম্প্রসারণ দরকার। এখন তো শুধু একটা নির্বাচক কমিটি সব ঠিক করে। আর আছে ছোট্ট একটা ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি।”

নির্বাচক এবং কোচ নিয়ে সাম্প্রতিক বিতর্ক এবং প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানাবিধ অসঙ্গতি ঘিরে ব্যাপক জলঘোলা হয়ে চলেছে। চলছে নিরন্তর বিতর্ক। এই পরিস্থিতিতে এই কমিটির ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বর্তমানে অ্যাডভাইসারি কমিটিতে আছেন মাত্র তিন জন। অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণ নায়েক। আর এটা নিয়েই খোঁচা দিয়েছেন গাভাস্কার। বুঝিয়ে দিয়েছেন মুষ্টিমেয় কিছু লোক যেন সবটাই পরিচালনা করতে চাইছে। আর বাইরে বসে আছে ভারতীয় ক্রিকেটের রথি মহারথীরা।

একেবারে নাম করেই তিনি লিখেছেন,” তিনজনের পরিবর্তে পরামর্শদাতা কমিটি আরও বড় করা হোক। সেই কমিটিতে আনা হোক সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী এবং বীরেন্দ্র সেওয়াগের মতো দক্ষ এবং অভিজ্ঞ প্রাক্তনদের। “

গাভাস্কার তাঁর নিবন্ধে লিখেছেন,”এই কমিটির হাতে বোর্ডের নির্বাচকদের নির্বাচন করার ক্ষমতা দেয়া হোক। শুধু তাই নয়,এদের হাতে থাকুক কোচ বাছাইয়ের ক্ষমতা।” গাভাস্কার লিখেছেন, “একবার ভাবুনতো ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে কাজে লাগাতে পারলে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, দেশের ঘরোয়া ক্রিকেটের চেহারাও এরা কতটা পাল্টে দিতে পারবে!”

]]>
ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তা https://runnerbangla.com/india-bangladesh-cricket-series-august-2026/ Tue, 11 Aug 2026 09:30:00 +0000 https://runnerbangla.com/?p=4858 ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে ফের অনিশ্চয়তার কালো মেঘ। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবার কথা দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে তিনটি টি-20 হবার কথা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৮ আগষ্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল। কিন্তু সবকিছু আদৌ ঠিকঠাক চলবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়েছে এটা বলা যাচ্ছে না। বরং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ঘিরে সামান্য উত্তাপ তৈরি হয়েছে। এই আবহে দ্বিপাক্ষিক সিরিজ হবেই সেটা হলফ করে বলতে পারছেন না বিসিসিআই কর্তারা। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গোটা বিষয়টি এখন দিল্লির কোর্টে। বিসিসিআই সরকারকে এই মর্মে অবগত করেছে এবং এখন তারা সরকারের সংকেতের অপেক্ষায়।

ইউনূস সরকারের সময় , আইপিএল শুরু হবার মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় কেকেআর। মনে করা হয়, দিল্লির নির্দেশ মোতাবেক বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই প্রকাশ্যে নিজদের ক্ষোভের কথা বলেন সরকারের প্রতিনিধিরা। এমনকি একারণেই ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ।

তদারকি সরকারকে সরিয়ে তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছিল, অতীত ভুলে তারা দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক মজবুত করতে আগ্রহী। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ফের অস্থিরতা তৈরি হবার ফলে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন সকারের মনোভাব জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অসংখ্য ক্রিকেট প্রেমী মনে করেন, দু’দেশের রাজনীতির মধ্যে ক্রিকেটকে জড়িয়ে ফেলা উচিত হবে না। অনেকে উল্টো মতও পোষণ করেন।

]]>
বাছা হলো বিশ্বের সর্বকালের সর্বসেরা আট ক্রিকেটারকে, দু’জন ভারতের https://runnerbangla.com/world-top-cricket-all-rounder-icc-ranking/ Mon, 19 Jul 2021 05:30:00 +0000 https://runnerbangla.com/?p=4156 রানার প্রতিবেদন : জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ( Shakib Al Hasan )। সাবেক অধিনায়ক মাশরফি বিন মোর্তজাকে পেছনে ফেলেছেন সাকিব। ওই ম্যাচে ১৫৫ রানে জিম্বাবোয়েকে ( Zimbabwe ) হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নেন ৫ উইকেট। আর তাতে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হয়েছেন তিনি। এই ৮ ক্রিকেটার বাকি সবার থেকে আলাদা।

এখনও পর্যন্ত বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫,২৬৯ জন ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকি ৫,২৬১ জনের তুলনায় ‘ইউনিক’। তাঁরা ইউনিক বা অনন্য কারণ তাঁদের সঙ্গে রান এবং উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনো ক্রিকেটার পাওয়া যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বর্তমান সংগ্রহ ১১,৯৭৪ রান ও ৫৮১ উইকেট।

তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের। আবার সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। কিন্তু যাঁদের রান সাকিবের চেয়ে বেশি তাঁদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাঁদের উইকেট সাকিবের চেয়ে বেশি, তাঁদের রান সাকিবের চেয়ে কম। সাকিব ছাড়া বিশ্বের অন্য ৭ ইউনিক ক্রিকেটারের মধ্য দুজন ভারতের। তাঁরা হলেন শচীন তেন্ডুলকর ( Sachin Tendulkar ) ও কপিল দেব ( Kapil Dev )।

অন্য ৫ জন হলেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি জ্যাক ক্যালিস ( Jacques Kallis ) এবং শন পোলক, পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরন ( Muttiah Muralitharan )। এঁরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যে-কোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।
বিশ্বের ৮ ইউনিক ক্রিকেটার :
১. শচীন তেন্ডুলকর ( ভারত ): ৩৪,৩৫৭ রান ও ২০১ উইকেট
২. জ্যাক ক্যালিস ( দক্ষিণ আফ্রিকা ): ২৫,৫৩৪ রান ও ৫৭৭ উইকেট
৩. সাকিব আল হাসান ( বাংলাদেশ ): ১১,৯৭৪ রান ও ৫৮১ উইকেট
৪. কপিল দেব ( ভারত ): ৯,০৩১ রান ও ৬৮৭ উইকেট
৫. শন পোলক ( দক্ষিণ আফ্রিকা ): ৭,৩৮৬ রান ও ৮২৯ উইকেট
৬. ওয়াসিম আকরাম ( পাকিস্তান ): ৬,৬১৫ রান ও ৯১৬ উইকেট
৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৪,১৭২ রান ও ১,০০১ উইকেট
৮. মুত্তিয়া মুরলীধরন ( শ্রীলঙ্কা ): ১,৯৩৬ রান ও ১,৩৪৭ উইকেট

]]>
এক্সট্রা ধোনিকে বারবার মাঠে ডেকে পাঠিয়েছিলেন রায়না https://runnerbangla.com/cricketer-suresh-raina-called-ms-dhoni-field/ Sun, 18 Jul 2021 05:00:00 +0000 https://runnerbangla.com/?p=4117 রানার প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni ) আর সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সুবিদিত। খেলার সময়, এমনকি খেলার বাইরেও দুজনের বন্ধুত্বের অনেক সুন্দর সুন্দর মনমাতানো ঘটনা আছে। মহেন্দ্র সিং ধোনি গত বছরের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এর অল্প পরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রায়নাও। ধোনির সঙ্গে বন্ধুত্বের কিছু মজার কথা প্রকাশ্যে এনেছেন রায়না।

ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের একটি ঘটনা। এ সম্পর্কে তিনি বলেছেন, ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলছিল। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি বিশ্রাম নিয়েছিলেন। সুরেশ রায়না ( Suresh Raina ) ও কে এল রাহুল ব্যাট করার সময় হাতে কয়েকটা জলের বোতল নিয়ে এক্সট্রার মতো ধোনি মাঠে এসে ঢোকেন। ব্যাপারটায় খুব মজা পান রায়না। রায়না ও রাহূল জল খাওয়ার পর ধোনি সাজঘরে ফিরে যান। কিন্তু রায়নার মনে দুরভিসন্ধি জাগে।

তিনি ধোনির সঙ্গে খুনসুটি করবার পরিকল্পনা আঁটেন। রায়না জানান, জলপানের বিরতির পর খেলা যথারীতি চলছে। গ্লাভস ভিজে যাওয়ার বাহানা করে সাজঘরের দিকে ইশারা করায় মহেন্দ্র সিং ধোনি কিট ব্যাগ নিয়ে আবার মাঠে আসেন। ধোনির কাণ্ড দেখে তিনি তো অবাক! রায়না বলেন, ‘তোমাকেকয়েকটা গ্লাভস আর ব্যাট আনতে বললাম। তুমি গোটা কিট ব্যাগ নিয়ে চলে এলে!’ রায়না জানান, তখন ধোনি বলেন, ‘যা নেওয়ার একবারে নিয়ে নাও।

এত ঠাণ্ডার মধ্যে বারবার মাঠে আসতে পারব না আমি!’ রায়নাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তাঁকে ফের বলেন, ‘আমাকে ব্যাটের একটা গ্রিপ এনে দেবে?’ ধোনি তখন চটেমটে বলেন, ‘তুমি তো দেখছি অনেক বড় ক্রিকেটার হয়ে গেছ। আমাকে বারবার মাঠে ডেকে আনছ। সাজঘরে ফিরে এসো। তারপর তোমার মজা দেখাচ্ছি!’ ধোনিকে নিয়ে মজার ঘটনা এখানেই শেষ নয়। ২০১৬ সালের আইপিএলের একটি ঘটনা বলেন রায়না।

স্পট ফিক্সিংয়ের দায়ে সেবার নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সেজন্য ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও রায়না গুজরাট লায়ন্সের হয়ে একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচেও ঘটেছিল একটি মজার ঘটনা। রাজকোটের সেই ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের বিরুদ্ধে অশ্বিন বল করছিল। রায়না অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। তিনি ব্যাট করতে যেতেই ধোনি টিজ করে বলে উঠলেন, ‘এই তো অধিনায়ক এসে গেছে। অধিনায়ককে ওয়েলকাম।’ রায়নাও কম যান না। তিনিও পালটা বলেন, ‘একটু দূরে গিয়ে কিপিং করো। আমার অসুবিধা হচ্ছে!’ এমন অনেক অনেক মজার স্মৃতি রয়েছে দুজনের। তারই দুটো সম্প্রতি জানিয়েছেন রায়না।

]]>
ছিলেন বিশ্বকাপ জয়ী দলের স্টার ক্রিকেটার, আজ তিনি কাঠমিস্ত্রি https://runnerbangla.com/australian-former-world-cup-winning-cricketer-xavier-doherty-turn-carpenter/ Fri, 16 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4011 রানার প্রতিবেদন : ২০১৫ সালে মাইকেল ক্লার্কের ( Michael Clarke ) নেতৃত্বে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ( Australia )। বিশ্বকাপজয়ী সেই দলের সাবেক তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রির কাজ করছেন। এই খবরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের ২০১৫ সালের সেই আসরে অস্ট্রেলিয়ার ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি ( Xavier Doherty )।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাঠমিস্ত্রি হয়ে গেছেন তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহযোগিতাতেই এই পেশায় চলে আসেন ডোহার্টি। ৩৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘তিনটি ধাপ পার করে আমি এখানে এসেছি। আমি এখনও এই ছুতোরের কাজ মন দিয়ে শিখছি এবং সবচেয়ে বড় কথা কাজটা উপভোগ করছি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬০টি ওয়ানডে, ১১টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সবমিলে ৭২ উইকেট শিকার করেন ডোহার্টি। তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর প্রথমে বুঝতেই পারছিলাম না কী করব। এক বছর যা যা মনে হয়েছে তাই তাই করেছি। এরপর হঠাৎ করেই এই কাজে চলে আসা। এবং এই ছুতোরের কাজেই আমি থিতু হয়েছি।’ডোহার্টি কাজটি নিয়ে অসন্তুষ্ট নন। তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমার মতো অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার খেয়াল রেখেছে। আমাকে কাঠমিস্ত্রি হতে সাহায্য করেছে।’

]]>
সৌরভের লড়াইয়ের কাহিনী নিয়ে এবার বলিউডে বায়োপিক https://runnerbangla.com/sourav-ganguly-biopic-bollywood-film-starring-ranbir-kapoor/ Tue, 13 Jul 2021 15:05:45 +0000 https://runnerbangla.com/?p=3875 রানার প্রতিবেদন : শেষ পর্যন্ত রাজি হয়েছেন সৌরভ ( Sourav Ganguly )। দীর্ঘ দিন ধরেই বহু অনুরোধ এসেছে, বহুবার ফিরিয়ে দিয়েছেন। এবার রাজি হলেন। এক সর্বভারতীয় সংবাদ প্রতিঠানকে আজ তিনি জানিয়েছেন বলিউডের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো মুখ খোলেনি কেউ।

Ranbir kapoor

সূত্রের খবর, সৌরভের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রণবীর কাপুরের ( Ranbir Kapoor )। তবে এটাও বলা হচ্ছে, এখনই রণবীর চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না, এখনও বিষয়টি চূড়ান্ত করার আগের পর্যায়ে আছে। যদিও সৌরভ রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে প্রযোজক সংস্থা।

Sourav Ganguly

পরিচালক কে? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন সৌরভ। তার কথায় শুধু জানা গেছে, চিত্রনাট্য তৈরি কাজে প্রযোজক সংস্থার টিম এখনই কাজে হাত দিয়ে দিয়েছে। ছবি তৈরির জন্য প্রাথমিক বাজেট রাখা হয়েছে ২৫০ কোটি টাকা।

]]>
IPL ফাইনালের দু-দিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, পড়ুন বিস্তারিত https://runnerbangla.com/icc-t20-world-cup-2021-united-arab-emirates-ipl-final/ Sun, 27 Jun 2021 11:30:00 +0000 https://runnerbangla.com/?p=2971 T20 World Cup : গত ৯ এপ্রিল থেকে শুরু হয় ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট Indian Premier League। কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় Covid আক্রান্ত হওয়ার রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই IPL স্থগিত করে দেওয়া হয়। ANI -এর আগে জানিয়েছিল পুনরায় চালু হবে IPL, প্রথম খেলাটি ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফাইনালের ঠিক দুই দিন পরই অর্থাৎ ১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহীতে শুরু হতে পারে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ESPNcricinfo -তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, 2021 T20 World Cup Final অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ( T20 World Cup ) ১৬ টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে। শোপিস ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মেন টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে ( United Arab Emirates ) স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা চলছে।

BCCI T20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ICC -র কাছে এখনও কোনো আবেদন জানায়নি, তবে এরই মধ্যে ICC মধ্যপ্রাচ্যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড দুটি গ্রুপে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে খেলা হবে।

ESPNcricinfo জানিয়েছে প্রথম রাউন্ডের একটি গ্রুপে ICC T20 বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা ৮ টি দলের ( ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, এবং ওয়েস্ট ইন্ডিজ ) মধ্যে খেলা হবে। এবং দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউ গিনি এই ৮ টি দলের মধ্যে ১২ টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে ৪টি দল Super 12 -এর জন্য যোগ্যতা অর্জন করবে এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা বাকি ৮ টি দলের সাথে যোগ দেবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ৩০ টি গেমের সমন্বয়ে ২৪ অক্টোবর থেকে এই Super 12 পর্ব সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ( Dubai International Stadium ), শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ( Sheikh Zayed Cricket Stadium ) এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ( Sharjah Cricket Stadium ) -এ খেলা হতে পারে। Super 12 পর্বের পরে, তিনটি প্লে অফ, দুটি সেমিফাইনাল এবং শেষে ১৪ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এর আগে, বোর্ডের বৈঠকের পর ICC নিশ্চিত করেছিল যে টুর্নামেন্টটি ভারত থেকে দূরে সরে গেলেও BCCI -এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অধিকার বজায় থাকবে। যদিও ICC মধ্যপ্রাচ্যের আরও একটি দেশকে আয়োজক তালিকাভুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরশাহিকে অনুরোধ করেছে। ICC -র একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মাসের শেষের দিকে আয়োজক দেশ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

]]>
হাসপাতাল থেকে বাড়ি ফিরেই মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সৌরভ https://runnerbangla.com/sourav-ganguly-tweet-narendra-modi-gratefulness-after-returning-hospital/ https://runnerbangla.com/sourav-ganguly-tweet-narendra-modi-gratefulness-after-returning-hospital/#respond Sun, 31 Jan 2021 13:30:00 +0000 https://runnerbangla.com/?p=302 রানার ডেস্ক : হাসপাতাল থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টুইট করলেন সৌরভ গাঙ্গুলি। আজ সকালে মনকিবাত অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সিরিজের উল্লেখ করেন মোদি। সেই সময় তিনি ভারতীয় দলের অনবদ্য সাফল্য এবং সিরিজ জয়ের কথা উল্লেখ করে বলেন, শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। সেই অন্ধকার গহ্বর থেকেই ঘুরে দাঁড়ায় ভারত।

ক্রিকেট দলের এই সাফল্য শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয়। ভারতীয় দলের লড়াই এবং সাফল্য আমাদের সকলের কাছে অনুপ্রেরনার। এই টুইটের পাল্টা টুইট করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আজ সকালেই নার্সিং হোম থেকে ছাড়া পেয়েছেন সৌরভ। তাঁর বুকে আরও দুটো স্টেন্ট বসানো হয়েছে। এর আগেই একটা স্টেন্ট বসানো হয়েছিল।

আজ হাসপাতাল থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যেই টুইট করেন মহারাজ। তিনি লেখেন , ভারতীয় ক্রিকেট দলের সাফল্যকে আপনি তুলে ধরায় , আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ জানাই। সৌরভ যেমন টুইট করেছেন, তেমনি বিরাট কোহলিও মোদির বক্তব্য রিটুইট করে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। আপ্লুত সিরিজ জয়ের কান্ডারি আজিঙ্কে রাহানে। তিনিও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিন।

]]>
https://runnerbangla.com/sourav-ganguly-tweet-narendra-modi-gratefulness-after-returning-hospital/feed/ 0
নৈশভোজ করতে গিয়ে দল থেকে বাদ ভারতের পাঁচ তারকা ক্রিকেটার https://runnerbangla.com/five-indian-cricketer-dismissed-dinner-restaurant-australia/ https://runnerbangla.com/five-indian-cricketer-dismissed-dinner-restaurant-australia/#respond Sun, 03 Jan 2021 05:49:00 +0000 https://runnerbangla.com/?p=303 রানার ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ সিডনিতে শুরু হতে চলেছে আগামী ৭ জানুয়ারি। তার আগে নতুন বছরের শুরুতেই সমস্যায় পড়ে গেল টিম ইন্ডিয়া। কোভিড বিধি ভাঙার দায়ে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হল সহ-অধিনায়ক রোহিত শর্মা-সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমন গিল, ঋষভ পন্থ-সহ পাঁচ ক্রিকেটার কোভিড-১৯ বায়ো সিকিউরিটি প্রটোকল ভেঙেছেন বলে মনে করা হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ফল এখনও পর্যন্ত ১-১। ফলে সিডনির তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার আগে দলের পাঁচ ক্রিকেটারকে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়ায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ঝামেলার মূলে টুইটারে পোস্ট করা একটি ভিডিও।

এক ক্রিকেট ফ্যানের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার বর্ষবরণের রাতে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার এক ইন্ডোর রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন। ওই ফ্যানের দাবি, ওই রেস্তোরাঁতে তিনি রোহিতদের কাছের টেবিলেই বসেছিলেন এবং এমনকী তাঁদের রেস্তোরাঁর বিল মিটিয়ে দেওয়ার পর পন্থ এগিয়ে এসে তাঁকে জড়িয়েও ধরেন। পরে অবশ্য কোভিড বিধি ভঙ্গের বিষয়টি সামনে আসার পর এই দাবি থেকে সরে যান তিনি।

কিন্তু ততক্ষণে ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বিসিসিআই প্রথমে ব্যাপারটা এড়িয়ে গেলেও আস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের বিলম্বিত বিবৃতিতে জানা যায়, রোহিতদের পাঠানো হয়েছে নিভৃতবাসে। ওই বিবৃতিতে বলা হয়, বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি যৌথভাবে তদন্ত করে দেখছে। ওই রেস্তোরাঁতে ছিলেন পৃথ্বী শাহ ও নবদীপ সাইনিও। সূত্রের খবর, বিসিসিআই রোহিতদের পক্ষেই সওয়াল করেছে।

বোর্ডের বক্তব্য, বিধিভঙ্গ হলেও তা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। অনেকেই মনে করছেন, এই ঘটনা ২০০৭-০৮ সালের ‘মাঙ্কি গেট’ বিতর্কের মতোই দুই ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। হরভজন সিংয়ের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডের বিতর্কিত জাতিগত মন্তব্য করার অভিযোগ ঘিরে শুরু হয়েছিল ওই তিক্ততার। কোভিড প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়রা আউটডোর রেস্তোরাঁয় বসে লাঞ্চ-ডিনার সারতে পারেন, কিন্তু চার দেওয়ালের মধ্যে ইন্ডোর সেটিংয়ে বসে খাওয়া দাওয়া নৈব নৈব চ।

]]>
https://runnerbangla.com/five-indian-cricketer-dismissed-dinner-restaurant-australia/feed/ 0
ভারতের স্কোর নিয়ে হাস্যরসের ছড়াছড়ি, শোয়েব থেকে সেওয়াগ মাতালেন টুইটে https://runnerbangla.com/virender-sehwag-shoaib-akhtar-surprise-indian-batting-against-australia/ https://runnerbangla.com/virender-sehwag-shoaib-akhtar-surprise-indian-batting-against-australia/#respond Sat, 19 Dec 2020 15:57:00 +0000 https://runnerbangla.com/?p=306 রানার ডেস্ক : ভারতের ইনিংস যখন শেষ হচ্ছে, তখন নাকি ঘুম ভেঙেছিল হাক স্পিডস্টার শোয়েব আখতারের। কিন্তু ঘুম ঘুম চোখে ভুলই বুঝেছিলেন তিনি। ‘ঘুম থেকে উঠে দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। চোখ–মুখ ধুয়ে তারপর দেখলাম স্কোর আসলে ৩৬/৯। এটাও বিশ্বাস করতে পারছিলাম না, পরে আবার ঘুমিয়ে পড়লাম’, টুইটারে লিখেছেন শোয়েব।

সঙ্গে জুড়ে দেওয়া ভিডিওতে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বলেছেন, ‘লজ্জাজনক হার। বিব্রতকর ব্যাটিং। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যাটিং ধসে পড়েছে। আমাদের রেকর্ডও ভেঙে দিয়েছে তারা!’ কেউ জোশ হ্যাজলউড আর প্যাট কামিন্সের বোলিংয়ের প্রশংসায় মেতেছেন, তো কেউ মুণ্ডুপাত করছেন বিরাট কোহলিদের। কেউ আবার পুরো ব্যাপারটাতে মজা খুঁজে পাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুকও হচ্ছে ভারতের ইনিংস নিয়ে। এর মধ্যে ওই হাস্যরসের জোগান দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও। ভারতের লজ্জার হার নিয়ে মজা করে টুইট করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেওয়াগও। ভারতের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক পেরোতে পারেননি। তাতে স্কোরকার্ডটা কারও চোখে দেখাচ্ছে ১১ সংখ্যার টেলিফোন ডিজিটের মতো, আর শেওয়াগের কাছে সেটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপি।

তাঁর টুইট, ‘এই পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার ওটিপি হচ্ছে ৪৯২০৪০৮৪০৪১।‘ সংখ্যাগুলো হচ্ছে ইনিংসে ভারতের ১১ ব্যাটসম্যানের রান! পাকিস্তানের কিংবদন্তি আরেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামও টুইট করেছেন এই ম্যাচ নিয়ে। এভাবে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বেশ চমকে গেছেন ওয়াসিম, ‘কী হলো এটা! আমি একটু গলফ খেলতে গিয়েছিলাম, এসে দেখি ম্যাচ শেষ! অস্ট্রেলিয়ানরা কী দারুণ বোলিংই না করল! পেস বোলিং আসলেই পার্থক্য গড়ে দেয়!’

]]>
https://runnerbangla.com/virender-sehwag-shoaib-akhtar-surprise-indian-batting-against-australia/feed/ 0