পাকিস্তান – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 09:29:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png পাকিস্তান – Runner Bangla https://runnerbangla.com 32 32 ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
“স্বাধীন রাষ্ট্র হতে পারে কাশ্মীর”, গণভোটের পক্ষে ইমরান, বিতর্ক পাকিস্তানে https://runnerbangla.com/pak-pm-imran-khan-people-want-kashmir-independent-state-referendum/ Sat, 24 Jul 2021 15:59:28 +0000 https://runnerbangla.com/?p=4434 রানার প্রতিবেদন : কাশ্মীরের ( Kashmir ) মানুষ যদি মনে করে তারা পাকিস্তানের ( Pakistan ) সঙ্গে থাকবেন না, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবেন, সে ক্ষেত্রে কোনও আপত্তি নেই ইসলামাবাদের। প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran khan )। পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে প্রকাশ্য সভায় তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে। অসংখ্য প্রাণ গেছে, রক্তে ভেসেছে উপত্যাকা।

তারা যে আত্মত্যাগ করে চলেছে তা কখনো বিফলে যেতে পারে না, দাবি ইমরানের। তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের ( United Nations ) মধ্যস্থতায় ভারতের অংশে থাকা কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীর ভূখণ্ড, এই দুটির মধ্যে যদি গণভোট নেওয়া হয় তাহলে ইসলামাবাদের কোন আপত্তি নেই। কাশ্মীরের মানুষ যদি চায় তাহলে তারা পাকিস্তানের সঙ্গে না এসে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ইমরানের এই বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে।

পাকিস্তানের বিরোধী দল ইমরানের সমালোচনা করে বলেছে, পাকিস্তানের সংবিধান, আইন এবং জনগণের মনোভাব কে উপেক্ষা করছেন ইমরান। অর্থাৎ বিরোধীরা বুঝিয়ে দিচ্ছেন যে তারা ভারত ভূখণ্ডের কাশ্মীরকেও পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চান। যদিও তাদের সেই ইচ্ছা বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করছে ভারত সরকারের উপর। কারণ ভারত সরকার আগাগোড়াই বলে আসছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

শুধু ভারতের নিয়ন্ত্রণে থাকা অংশটুকুই নয়,পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকেও নিজেদের ভুখন্ড বলেই দাবি করে আসছে নয়াদিল্লি। কাশ্মীর যে আর পাঁচটি ভারতীয় রাজ্যের মতই, দুনিয়ার সামনে তা তুলে ধরতে ৩৭০ ধারা লুপ্ত করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের ইচ্ছা-অনিচ্ছার ওপর দাঁড়িয়ে নেই বিষয়টি।

রাজনৈতিক এবং কূটনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে, কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার নতুন কৌশল খুঁজছেন ইমরান খান ( Imran Khan )। যতই বিষয়টিকে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখানো হোক না কেন, পাকিস্তান চাইছে কাশ্মীরকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে সমাধান খুঁজতে। আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবার জন্যই এখন নতুন নতুন ফিকির খুঁজতে শুরু করেছে ইসলামাবাদ।

]]>
কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের https://runnerbangla.com/pm-imran-khan-said-pakistan-need-atomic-bomb-for-kashmir/ Tue, 22 Jun 2021 07:32:11 +0000 https://runnerbangla.com/?p=2806 রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

]]>
BREAKING : ভারতের সঙ্গে তিক্ততার জের, মারণাস্ত্রের সম্ভার বাড়াচ্ছে পাকিস্তান https://runnerbangla.com/pakistan-allocated-huge-money-military-sector-budget-for-increasing-lethal-weapons-due-to-bitterness-with-india/ https://runnerbangla.com/pakistan-allocated-huge-money-military-sector-budget-for-increasing-lethal-weapons-due-to-bitterness-with-india/#respond Sun, 13 Jun 2021 08:13:46 +0000 https://runnerbangla.com/?p=2426 রানার ডেস্ক : চলতি আর্থিক বছরের বাজেটে সামরিক ( Military ) খাতে বিপুল অর্থ বরাদ্ধ করলো পাকিস্তান ( Pakistan )। গত বছরের তুলনায় ৬.২ শতাংশ বরাদ্ধ বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরে পাকিস্তান সামরিক খাতে খরচ করবে ১৩৭০০০,০০০০০০০ পাকিস্তানি রুপিয়া ( টাকা )। যদিও এই অর্থের বাইরে পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্রের প্রকল্প চালিয়ে যাচ্ছে। সেই খরচ কখনোই প্রকাশ্যে আসে না।

পাক পর্যবেক্ষকদের মতে, দুটি কারনে পাকিস্তানকে বিশেষ নজর দিতে হচ্ছে সামরিক শক্তির ওপর। প্রধানত ভারতের ( India ) সঙ্গে উত্তরোত্তর তিক্ততা বৃদ্ধি, দ্বিতীয়ত আফগানিস্তান (Afghanistan ) থেকে মার্কিন ( USA ) সেনা প্রত্যাহারে পাক-আফগান সীমান্তে অশান্তির আশঙ্কা। বিশেষ করে বালুচিস্তান ( Balochistan ) প্রদেশে যেভাবে লাগাতার বিছিন্নতাবাদী আন্দোলন তীব্র হচ্ছে এবং আফগান জঙ্গিদের ( Afghan Militant ) গতিবিধি বাড়ছে, তা কপালে ভাঁজ ফেলেছে পাক সরকারের।

বরাদ্ধ বাড়ানো হয়েছে নৌ এবং বায়ু সেনার জন্যও। যদিও ভারতের প্রেক্ষিতে পাকিস্তানের এই অর্থ বরাদ্ধ বিরাট কিছু চিন্তার বিষয় নয় বলেই মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, বাজেটে ভারত সামরিক খাতে যত টাকা বরাদ্ধ করে, সেটা পাক অংকের থেকে অনেক বেশি। ভারত এই মুহূর্তে সামরিক খাতে খরচ করে ৭২ মিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে যা বিশ্বের তৃতীয়।

প্রথম আমেরিকা ( America ), ৭৭৮ বিলিয়ন ডলার, দ্বিতীয় চিন ( China ) ২৫২ বিলিয়ন ডলার, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া ( Russia ) ৬১.৭ বিলিয়ন ডলার। বিশ্বের প্রথম সারির ২০ দেশের মধ্যে স্থান নেই পাকিস্তানের। ভারতীয় বিশেজ্ঞরা বলছেন, চিন্তার বিষয় পাক অর্থ বরাদ্ধ নয়, মূল চিন্তা চিনের আগ্রাসী মনোভাব এবং চিন-পাকিস্তান বন্ধুত্ব। ভারতকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা করতে বেশি জোর দিতে হবে কূটনীতির ওপর।

]]>
https://runnerbangla.com/pakistan-allocated-huge-money-military-sector-budget-for-increasing-lethal-weapons-due-to-bitterness-with-india/feed/ 0
একদিকে একটা মুখ, অন্যদিকে সেনা-রাষ্ট্রশক্তি, লড়াইকে কুর্নিশ গোটা দুনিয়ার https://runnerbangla.com/gulalai-ismail-human-right-activist-fight-pakistan-army-violence-against-women/ https://runnerbangla.com/gulalai-ismail-human-right-activist-fight-pakistan-army-violence-against-women/#respond Wed, 22 Jul 2020 07:47:00 +0000 https://runnerbangla.com/?p=268 রানার ডেস্ক : আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে যেমন স্বল্প স্বাচ্ছন্দ্য আর উচ্চ মূল্যবোধের ঘেরাটোপ থাকে, এই সুন্দরী তরুণীর জীবনেও তার ব্যতিক্রম ছিল না। বরং মূল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতার শেকরটা ছিল অনেক গভীরে। কারন বাবা হিসাবে এই মেয়ে যাকে পেয়েছিলেন সেই মহম্মদ ইসমাইল একজন আদর্শবান শিক্ষক এবং মানবাধিকার কর্মী। তাঁকেই সামনে রেখে বেড়ে ওঠা এই মেয়েই একদিন হয়ে উঠলেন প্রতিবাদের এক অনন্য প্রতীক।

নাম গুলালাই ইসমাইল। এক কথায় পাকিস্তান নামক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। জন্ম ১৯৮৬ সালে। বেড়ে ওঠা খাইবার পাসতুনখোয়ায়। চোখ ধাঁধানো সুন্দরী গুলালাই ছোট থেকেই অত্যন্ত মেধাবী। বাবার কাছ থেকে পাওয়া মানবিক শিক্ষাই গুলাইলাকে সমাজ সচেতন করে তোলে কিশোর বয়সেই। মাত্র ১৬ বছর বয়সেই জড়িয়ে পড়েন সমাজসেবা আর মানবাধিকার রক্ষার লড়াইয়ে।

চলতে থাকে মেধাবী গুলালাইয়ের পড়াশুনাও। ইসলামাবাদের কয়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে মাস্টার্স গুলাইলার বিশেষ আগ্রহ বায়ো-টেকনলজি নিয়েও। কিন্তু আর পাঁচজন সুন্দরীর মতো জীবনকে সহজ ছকে ঢালার কোনও বাসনা ছিল না তাঁর। মানবাধিকার নিয়ে কাজ করতে করতেই লক্ষ করলেন সেনা বাহিনী কিভাবে মানুষের কন্ঠস্বর দমন করার নামে চূড়ান্ত অত্যাচার নামিয়ে এনেছে দেশের মেয়েদের ওপর।

ধীরে ধীরে মুখ খুলতে শুরু করলেন গুলালাই, শুরু হলো সংঘাত। মাথা নত করলেন না এই তরুণী, ঠিক করলেন বিশাল সেনা বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে একাই লড়বেন। প্রাণ থাকতে প্রতিবাদ চালিয়ে যাবেন এই অত্যাচারের বিরুদ্ধে । শুরু হলো যুদ্ধ। “পাক সেনা বাহিনী যথেচ্ছভাবে নারী নির্যাতন এবং যৌন শোষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তানে। ধর্ষন যেন জলভাত। জঙ্গি দমনের নাম করে পাক সেনা বাহিনীর কাজই হলো গায়ের জোরে নারীদেহ ভোগ করা।

তল্লাশি মানেই মহিলাদের ওপর যৌন নির্যাতন।” একনাগাড়ে কথাগুলি বললেন পাকিস্তানের মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল। “এওয়ার গার্লস” (Aware Girls) নামে একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি। গুলালাই সাক্ষাৎকার দিচ্ছিলেন সংবাদ সংস্থা এএফপি-কে। তিনি বলেন, এগুলো শুনতে কেমন অদ্ভুত মনে হয়, মনে হয় গল্প, কিন্তু পাকিস্তানে এটাই বাস্তব।

অসংখ্য মেয়ে আমাদের সংস্থায় এসে যে সব অভিযোগ করে, সেগুলো শুনলে ঘৃণা আর আতঙ্ক গ্রাস করে শুধু। পাক সেনার অত্যাচার নিয়ে প্রকাশ্যে মুখ খোলার পর থেকেই গুলালাইকে হেনস্থা করে চলছে সরকার। অসংখ্য মামলা দেওয়া হয়েছে তার নামে। কার্যত পাক সেনার হিটলিস্টে এখন তার নামটাই এক নম্বরে। বেশ কয়েকবার ছুতোয় নাতায় তাকে গ্রেফতার করা হয়েছে, তবু দমেননি তিনি।

কিন্তু গুলালাই এখন বুঝতে পারছেন এবার হয়ত তাকে নিকেশ করে দেওয়া হতে পারে। একই আশঙ্কা তার পরিবারের। বাধ্য হয়ে দেশ ছেড়েছেন গুলালাই। বর্তমানে আছেন আমেরিকায় নিজের বোনের কাছে। চেষ্টা করছেন আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পাওয়ার। গুলালাই এর সঙ্গে পাক সেনার দ্বন্দ্ব তুঙ্গে ওঠে গত বছর। পাক সেনার পাশবিকতার শিকার হয়েছিল ১০ বছরের এক কিশোরী।

সেই সময় প্রকাশ্যে পাক সেনার এই আচরণের বিরুদ্ধে মুখ খোলাই শুধু নয়, আন্তর্জাতিক দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে ছিলেন পাক সেনার ভয়ঙ্কর মুখটা। সঙ্গে সঙ্গে তার ওপর নেমে আসে রাষ্ট্রীয় সন্ত্রাস। মোট তিনবার তাকে গ্রেফতার করা হয়েছে। এখন বিষয়টি নিয়ে গুলালাই বিশ্বের দরবারে সরব হওয়ায় তাকে একবার হাতের মুঠোয় পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে পাক সেনা।

কিন্তু বিশ্বের জাগ্রত বিবেক রক্ষা করতে চাইছে তাঁকে। গুলালাই একাধিকবার বিশ্ব মঞ্চে পুরস্কৃত হয়েছেন, কুর্নিশ করা হয়েছে তার নজিরবিহীন নিরলস লড়াইকে। তিনি এখন বিশ্ব মানবাধিকার সংগঠনের প্রথম সারিতে। কিন্তু হায়নার মতো ওঁৎ পেতে আছে পাক সেনা বাহিনী। যদিও নির্ভীক গুলালাই-এর মন্তব্য, “মৃত্যু মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। লড়াইটা থেকেই যায় । ব্যাটনটা যেন শুধু হাতবদল হয়। সেটা নিশ্চিত করে যাওয়াই আমার কাজ।”

]]>
https://runnerbangla.com/gulalai-ismail-human-right-activist-fight-pakistan-army-violence-against-women/feed/ 0
কোহিনুর নিয়েও এবার গোল বাধাঁতে চাইছে পাকিস্তান https://runnerbangla.com/pakistan-want-kohinoor-diamond-which-belong-india/ https://runnerbangla.com/pakistan-want-kohinoor-diamond-which-belong-india/#respond Tue, 26 May 2020 13:28:00 +0000 https://runnerbangla.com/?p=258 রানার ডেস্ক : এতদিন ভারত সরকার দাবি জানিয়ে এসেছে বিশ্ব বিখ্যাত কোহিনুর হিরের আসল মালিক ভারত এবং ওই মহার্ঘ বস্তুটি ভারতের হাতেই তুলে দেওয়া উচিত। যদিও এনিয়ে এখনো ভারতের দাবিকে আমল দেয়নি ব্রিটেন, এরই মধ্যে হাজির হলো নতুন দাবিদার। পাকিস্তানের বক্তব্য কোহিনুর পাকিস্তানের প্রাপ্য এবং ওটা লাহোর সংগ্রহশালায় ফিরিয়ে দেওয়া উচিত ব্রিটিশ সরকারের।

হটাৎ এই দাবিতে হতচকিত ভারত। দিল্লি চিরকাল দাবি করে এসেছে যেটা নিয়ে সেটার ওপর নতুন দাবিদার চলে আসায় রসিকতাও করছেন দিল্লির আমলারা। তারা বলছেন, পাকিস্তান যে যুক্তিতে কোহিনুর চাইছে, সেই একই যুক্তিতে আবার বাংলাদেশ না দাবি করে বসে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফুয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সেই কালো অধ্যায়ের শতবর্ষ এই বছর।

ব্রিটিশ সরকারের উচিত এই ঘটনার জন্য ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া। তাদের উচিত অবিলম্বে কোহিনুর হিরের যারা আসল মালিক সেই পাকিস্তানকে তার জিনিস ফিরিয়ে দেওয়া। কোহিনুর থাকবে লাহোর মিউজিয়ামে, দাবি ফুয়াদের। যদিও কোহিনুর নিয়ে এখনো ব্রিটিশ সরকার কোনও সাড়াশব্দ করেনি। এখনও ব্রিটিশদের হাতেই আছে বিশ্বের সবচেয়ে বড় হিরের টুকরো।

ইতিহাস অনুযায়ী, কোহিনুর পাওয়া গিয়েছিল ১৪০০ সাল নাগাদ গোলকুন্ডার খনিতে। ১০৮ ক্যারেটের এই বিশাল হিরে ছিল মালোয়ার রাজ বংশের হাতে। তারপর সেটার দখল নেয় মুঘলরা। মুঘল সাম্রাজ্যের শেষদিকে নাদির শাহ লুট করে নিয়ে যায় ইরানে। পরে সেটা হস্তগত হয় আফগানিস্তানের। মহার্ঘ হিরের দিকে নজর ছিল অনেকেরই।

যুদ্ধে হারিয়ে আফগানদের কাছ থেকে হিরে ছিনিয়ে আনেন শিখ সম্রাট রঞ্জিত সিং। কিন্তু ১৮৫০ সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হেরে কোহিনুর তাদের হাতে তুলে দিতে বাধ্য হন শিখ রাজা দলীপ সিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কোহিনুর উপঢৌকন হিসাবে তুলে দেয় রানী ভিক্টরিয়ার হাতে। সেই থেকে কোহিনুর ব্রিটিশদের কব্জায়।

]]>
https://runnerbangla.com/pakistan-want-kohinoor-diamond-which-belong-india/feed/ 0
ভারতের চাপেই আর্থিক বিপর্যয় বাড়ছে পাকিস্তানে, অভিযোগ বিদেশমন্ত্রীর https://runnerbangla.com/pakistan-financial-crisis-escalating-under-pressure-india-alleged-pak-foreign-minister/ https://runnerbangla.com/pakistan-financial-crisis-escalating-under-pressure-india-alleged-pak-foreign-minister/#respond Mon, 25 May 2020 13:52:00 +0000 https://runnerbangla.com/?p=248 রানার ডেস্ক : ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক পাকিস্তান বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করলো পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি জানিয়েছেন, এই মুহূর্তে ভারত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানকে FATF (ফাইন্যান্সিয়াল একশন টাস্ক ফোর্স) -এ কালো তালিকা ভুক্ত করার জন্য। এই কাজে ভারত যদি সফল হয় তবে বছরে ৬৮৮৩ কোটি টাকা হারাবে পাকিস্তান।

বছরে এই পরিমাণ টাকা সাহায্য হিসাবে পাকিস্তানকে দেয় FATF। প্যারিসের এই সংস্থাটি গত বছরই পাকিস্তানের নাম তাদের ধূসর তালিকায় (গ্রে লিস্ট) তুলেছে। এই তালিকায় ওঠানোর মানে হলো, পাকিস্তান সরকার ও প্রশাসন সন্ত্রাসের পেছনে আর্থিক যোগানকে আটকাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গ্রে লিস্টে একবার নাম উঠলে সেই দেশের আর্থিক সাহায্য বন্ধ করা হয় না, কিন্তু ওই দেশের ওপর নজরদারি চালানো হয়।

পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদ নিরন্তর চেষ্টা চালাচ্ছে যাতে তাদের দেশকে গ্রে লিস্ট থেকে বার করে আনা যায়। তার অভিযোগ, ভারত কার্যত আদানুন খেয়ে ময়দানে নেমেছে, যেমন করে হোক পাকিস্তানের নাম কালো তালিকা ভুক্ত করার জন্য। যাতে আর্থিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলওয়ামা কাণ্ডের পর দিল্লি ঠিক করে এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়া হবে।

পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে থেকে বিপুল টাকা পায়, সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য। বাস্তবে পাকিস্তান সন্ত্রাসবাদকে লালন পালন করে সেই টাকা দিয়ে। তাদের একটাই লক্ষ্য ভারতকে বিপর্যস্ত করা। বহু বার দিল্লি একথা বলেও কোনও ফল পায়নি আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু উড়ি হামলার পর দিল্লির তৎপরতা প্রথম বড় সাফল্যের মুখ দেখে।

আমেরিকা জঙ্গি বিরোধী অভিযান চালানোর জন্য যে বিপুল আর্থিক সহায়তা দিতো ইসলামাবাদকে সেটা বন্ধ করে দেয় তারা। সম্প্রতি ভারতের নজরে সেই সব দেশ ও সংস্থা যারা কম বেশি কিছু হলেও আর্থিক মদত দেয় পাকিস্তানকে। একেবারে নথিপত্র নিয়ে সেই সব দেশ ও সংস্থাকে বোঝানোর জন্য বিশেষ অভিযানে নেমেছে ভারতীয় কূটনৈতিকরা।

]]>
https://runnerbangla.com/pakistan-financial-crisis-escalating-under-pressure-india-alleged-pak-foreign-minister/feed/ 0