আন্তর্জাতিক – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 01 Jan 2022 12:45:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png আন্তর্জাতিক – Runner Bangla https://runnerbangla.com 32 32 BIG BREAKING: নতুন বছরে বড় খবর, করোনা বধে এমাসেই ওষুধের ছাড়পত্র https://runnerbangla.com/advent-of-covid-medicine-molnupiravir/ Sat, 01 Jan 2022 12:45:35 +0000 https://runnerbangla.com/?p=4790 নতুন বছরের গোড়াতেই সবচেয়ে বড় চমক হতে চলেছে Molnupiravir( মলনুপিরাভির)। করোনাকে প্রতিহত করতে এতদিন ধরে টিকাকে হাতিয়ার করে লড়াই চালিয়ে এসেছে বিশ্বের মানুষ। এবার এলো খাবার ওষুধ। বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি সংস্থা ওষুধ প্রস্তুত করলেও এখনো পর্যন্ত কোথাও বাণিজ্যিকভাবে ব্যাপকহারে তার ব্যবহার শুরু হয়নি। ওষুধের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হবার পর এখন সেটা অনুমোদনের অপেক্ষায়। ভারতে ইতিমধ্যে এ ওষুধ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার কোম্পানি।

ভারতের সাবজেক্ট এক্সপার্ট কমিটির তরফ থেকে ফাইজার-এর কাছে বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে, এই ওষুধ ডায়াবেটিসের মতো জটিল অসুখ যাদের আছে, তাদের ক্ষেত্রে কী ভূমিকা নেয়, সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর রিপোর্ট জমা পড়েছে এবং সেটা খতিয়ে দেখার কাজও প্রায় শেষ। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

ইতিমধ্যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ ভারতের মতই তথ্য খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। যদিও অন্য আরেকটি সংস্থা ব্রিটেনে তাদের রিপোর্ট জমা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখেই বৃটেনের মেডিসিন এন্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটেড এজেন্সি সেদেশে ওষুধের অনুমোদন দিয়ে দিয়েছে । ফলে ইতিমধ্যে ব্রিটেনে সেই ওষুধ ব্যবহারের তোড়জোড় শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওমিক্রনে প্রথম আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় ওষুধের পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষ পর্যায়ে।

সেখানকার চিকিৎসকরা জানাচ্ছেন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল, এই ওষুধ ব্যবহারের পরে দেখা গেল ৫০% ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে ভারতে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভারতের বাজারে কবে আসতে চলেছে ওষুধ? ভারতীয় চিকিৎসকরা জানাচ্ছেন, মাত্র কয়েক মাসের অপেক্ষা। এন্টিভাইরাল মেডিসিন হাতে পেলে করোনাকে কাবু করা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন চিকিৎসকরা।

]]>
কান্দাহার কান্ড অতীত, প্রকল্পের কাজ করুক ভারত, বার্তা পাঠালো তালিবান https://runnerbangla.com/kandahar-scandal-indian-projects-afghanistan-taliban-message/ Thu, 19 Aug 2021 06:49:11 +0000 https://runnerbangla.com/?p=4658 রানার প্রতিবেদন : কান্দাহার বিমান অপহরণের ঘটনা এখনও দগদগে ক্ষত হয়ে আছে ভারতবাসীর কাছে। আলকায়েদা জঙ্গিরা ভারতীয় বিমান অপহরণ করে নিয়ে গিয়েছিল কান্দাহারে। সেখানে আলকায়দাকে পূর্ন মদত দিয়েছিল তালিবানরা। এই তালিবানরাই হুমকি দিয়েছিল, বিমান যাত্রীদের মুক্ত করতে কান্দাহারে ভারতকে কোনও ধরণের সেনা অভিযান করতে দেবে না তারা।

শেষে তিন কুখ্যাত জঙ্গিকে ভারতের জেল থেকে ছেড়ে দেবার পর, যাত্রীদের মুক্ত করেছিল তালিবানরা। আলকায়দার সঙ্গে হাত মিলিয়ে তালিবানদের সেই ভারত বিরোধী অবস্থান ভোলা সম্ভব নয় দিল্লির। এই কারনেই তালিবানের পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের মাটি থেকে কোনও বিদেশি রাষ্টের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র অনুমোদন করা হবে না।

ভারতের সঙ্গে সম্পর্ক চায় তালিবান। আফগানিস্তানে ভারতের যে সমস্ত প্রকল্পের কাজ চলছে সেগুলো কাজ দিল্লি সম্পুর্ন করুক এটাই চায় তালিবান। তাদের বক্তব্য, এই প্রকল্পগুলি যেহেতু আফগান জনগনের স্বার্থে ফলে বিরোধিতার কোনও প্রশ্নই ওঠে না।

কুখ্যাত কান্দাহার কান্ড | Infamous Kandahar Episode

কুখ্যাত কান্দাহার কান্ড আজও দুঃস্বপ্নের মত তাড়া করে ভারতকে। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর, ইন্ডিয়ান এয়ারলাইন্সের এয়ারবাস অপহরণ করে আলকায়দা জঙ্গিরা। বিমানটি নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে রওনা হয়েছিল দিল্লির উদ্দেশ্যে। কাঠমান্ডুর আকাশ অতিক্রম করতেই পাঁচ অপহরণকারী বিমানটি নিজেদের কব্জায় নিয়ে নেয়। বিমানটি প্রথমে তারা অমৃতসর বিমানন্দরে নামায়।

সেখানে জ্বালানি ভরে বিমান নিয়ে উড়ে যায় দুবাইতে। বিমানটি দুবাই পৌঁছে অসুস্থ এবং বৃদ্ধ ২৭ যাত্রীকে মুক্ত করে দেয়। সেইসময় যাত্রীদের কেউ কেউ মুক্তির দাবি জানালে, জঙ্গিরা ছোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় একজনের। বেশ কয়েকজন জখম হন। বিমান নিয়ে এরপর জঙ্গিরা উড়ে যায় তালিবান শাসিত আফগানিস্তানে। বিমানটিকে কান্দাহার বিমানবন্দরে নামানো হয়।

বিমানবন্দর ঘিরে নেয় তালিবান কমান্ডোরা। তালিবান বাহিনী সাফ জানিয়ে দেয় তারা ভারতকে কান্দাহার বিমানবন্দরে কোনও অভিযান করতে দেবে না। কূটনৈতিকভাবে সমাধানের জন্য তৎকালীন নিরাপত্তা বিষয়ক অধিকর্তা অজিত দোভাল আসেন কান্দাহারে। তিনি দিল্লিতে বার্তা পাঠান, আলোচনায় সমস্যা মিটবে না, কারন তালিবানদের নিয়ন্ত্রণ করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কর্তারা।

শেষপর্যন্ত অপহরণকারীদের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার। তিন কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজহার, ড্যানিয়েল পার্ল হত্যাকান্ড এবং ২০০৮ এর মুম্বাই আক্রমণের মূল সরযন্ত্রকারী ছিল এই মাসুদ আজহার। এছাড়া আরও দুই জঙ্গি আহমেদ ওমর এবং মুস্তাক আহমেদ আজহারকে মুক্তি দেওয়া হয়। এরপরই মুক্তি পায় ভারতীয় বিমান যাত্রীরা। বিশেষ বিমানে তাদের নিয়ে আসা হয় দিল্লি।

আফগানিস্তানে ভারতীয় প্রকল্প | Indian Projects in Afghanistan

মোট ২৬০০০ কোটি টাকা খরচ করে আফগানিস্তানে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে ভারত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাবুলের নতুন সংসদ ভবন নির্মাণ। ২০১৬ সালে এই কাজ শেষ হবার পর তা উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকলটি হলো।

জারাঞ্জ-দেলারাম হাইওয়ে | Zaranj-Delaram Highway

বিপুল অর্থ খরচ করে ইরানের চাবাহার বন্দর থেকে আফগানিস্তান পর্যন্ত ২১৮ কিলোমিটার রাস্তা তৈরি করেছে ভারত। আফগানিস্তানের সঙ্গে স্থলপথে যোগাযোগের জন্যই এই রাস্তা তৈরি করা হয়। কারন, পাকিস্তান তাদের মাটি ব্যবহার করতে দেবে না। এই কারনে ইরান হয়ে পৌঁছনোর চেষ্টা।

চাবাহার সমুদ্রবন্দর সংস্কার এবং আধুনিকিকরনের দায়িত্ব নিয়েছে ভারত। শর্ত হলো, ভারত এই বন্দর ব্যবহার করতে পারবে। এই বন্দর থেকে সড়কপথে আফগানিস্তানে ঢোকার জন্য এই বিশাল রাস্তা তৈরি করে ভারত।

সালমা বাঁধ | Salma Dam

তালিবানদের লাগাতার আক্রমণ সত্ত্বেও এই বাঁধ নির্মাণের কাজ করছে ভারত। ২০১৬ সালে এর নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রাসাদ সংস্কার | Palace Renovation

আফগানিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন এই প্রাসাদ সংস্কার করেছে ভারত। ১৯৬৫ সাল পর্যন্ত এই প্রাসাদ থেকেই পরিচালিত হতো আফগান বিদেশ মন্ত্রকের কাজকর্ম।

বিদ্যুৎ পরিকাঠামো নির্মাণ | Construction of Electrical Infrastructure

বাঘলান থেকে উত্তর কবুল পর্যন্ত হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট লাইন স্থাপন করার কাজ এখনও চলছে।

সামাজিক উন্নয়ন প্রকল্প | Social Development Projects

আফগান জনগনের সার্বিক উন্নয়নের জন্য অন্তত ১০০ টি প্রকল্প হাতে নিয়েছিল দিল্লি। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সাতুত বাঁধ। এই প্রকল্পের কাজ শেষ হলে কাবুল শহরের অন্তত ২০ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল।

]]>
মার্কিন সামরিক বাহিনীর চমক, বিশ্বকে তাক লাগাচ্ছে যন্ত্রকুকুর https://runnerbangla.com/us-military-bigdog-robots-astonishing-world/ Mon, 26 Jul 2021 06:30:00 +0000 https://runnerbangla.com/?p=4468 রানার প্রতিবেদন : সামরিক ক্ষেত্ৰে বিশ্বের অন্যতম শীৰ্ষস্থানীয় রাষ্ট্ৰ মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ ( USA ) তাদের সামরিক বাহিনীতে সংযোজন করেছে বিগডগ ( Bigdog ) নামের এক অত্যাধুনিক রোবট ( Robot )। বোসটন ডাইনামিকসের নিৰ্মিত এই প্রকল্পে আরও যুক্ত হয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি, হাৰ্ভাৰ্ড বিশ্ববিদ্যালয়ের কনকৰ্ড ফিল্ড স্টেশন। এই প্রকল্পে অৰ্থ বিনিয়োগ করেছে ডিফেন্স অ্যাডভান্সড রিসাৰ্চ প্রজেক্ট এজেন্সির (ডাৰ্পা) টেকটিক্যাল টেকনোলজি অফিস।

বিগডগ ( Bigdog ) প্রজেক্টের মূল লক্ষ্য ছিল এমন ধরনের রোবট তৈরি করা যা এমন সব জায়গায় যেতে সক্ষম যেখানে মানুষ এবং প্রাণীরা সহজে যেতে পারে না। নবনিৰ্মিত এই রোবটটি হাঁটতে, দৌড়াতে, লাফাতে এবং ভারী মালপত্ৰ বহন করতে সক্ষম। সাধারণ একজন সৈনিকের পক্ষে যা বহন করা সম্ভব নয়, সেক্ষেত্ৰে এ ধরনের রোবট অনায়াসে তা করতে পারে।

যেসব স্থানে সৈনিকেরা যেতে পারেন না বা ঝুঁকি থাকে, সেক্ষেত্ৰে একটি হাইড্ৰোলিক অ্যাকচুয়েশন সিসটেম দ্বারা নিৰ্মিত বিগডগ পরিচালিত হচ্ছে এক সিলিণ্ডার বিশিষ্ট একটি টু স্ট্রোক ১৫-এইচপি ইঞ্জিন দ্বারা। এর রোটেশন পার মিনিট ( আরপিএম ) ৯০০০-এর বেশি। ইঞ্জিনটি একটি হাইড্ৰোলিক পাম্প চালায়, যা এর হাইড্ৰোলিক পায়ের সঙ্গে যুক্ত। বিগডগের এগিয়ে যাওয়ার বিষয়টি চারটি পায়ের সঙ্গে সংযুক্ত যা প্রস্তুত করা হয়েছে চারটি লো-ফ্ৰিকশন হাইড্ৰোলিক সিলিণ্ডার দ্বারা।

প্রতিটি পায়ে চারটি অ্যাকুয়েটর রয়েছে। এর মধ্যে দুটি থাইয়ের সন্ধিক্ষণে, একটি হাঁটুতে এবং অন্যটি গোড়ালির সংযোগস্থলে রয়েছে। অৰ্থাৎ ৰþছটি অ্যাকুয়েটর রয়েছে যার তিটিতে একটি হাইড্ৰোলিক সিলিণ্ডার, সারভোভালভ, পজিশন সেন্সর এবং ফোৰ্স সেন্সর রয়েছে। অত্যাধুনিক এই রোবটটির নড়াচড়ার জন্য প্রাণীসদৃশ চারটি পায়ে ধাক্কা সামলাতে রয়েছে শকঅ্যাবজৰ্ব সিসটেম। আকৃতিতে ছোট আকারের গাধার মতো ৩ ফুট (০.৯১ মিটার) লম্বা এবং ২.৫ ফুট (০.৭৬ মিটার) উচ্চতার রোবটটির ওজন ২৪০ পাউণ্ড বা ১১০ কেজি।

কম্পিউটার সেন্সর এর নিয়ন্ত্ৰণ, ভারসাম্য, পরিচালনা করে থাকে। নিৰ্মাতারা রোবটটির পায়ে এবং পৃষ্ঠতলেও সেন্সর সংযুক্ত করেছেন। প্রায় ৫০টি সেন্সর আছে বিগডগের মধ্যে। এগুলো শরীর ও অঙ্গের নড়াচড়া করার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনের গতি, তাপমাত্ৰা এবং হাইড্ৰোলিক প্রসারের বিষয়গুলোর সঙ্গে রোবটের অভ্যন্তরের ইজিনের সামঞ্জস্য বজায় রাখে। অন্য সেন্সরগুলো এর অভ্যন্তরীণ বিষয়গুলো, যেমন হাইড্ৰোলিক প্রেসার, তাপমাত্ৰা, ইঞ্জিন ব্যবস্থা, ব্যাটারি চাৰ্জ এবং অন্যান্য বিষয় পৰ্যবেক্ষণ করে।

রোবটটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে লেসার গিরোসকপ এবং স্টিরিও ভিশন প্রযুক্তি। একটি পরীক্ষায় দেখা গেছে, বিগডগ ঘণ্টায় ৪ মাইল বেগে দৌড়াতে পারে, ৩৫ ডিগ্রি কোণ বেয়ে উঠতে পারে এবং ৩৪০ পাউণ্ড বা ১৫৫ কেজি মাল বহনে সক্ষম। রোবটটি তুষারখণ্ডের ওপর চলাফেরা করতে এবং পাশ দিয়ে কেউ লাথি মারার পরও এটি ভারসাম্য ধরে রাখতে সক্ষম।

সম্প্ৰতি বিগডগ ( Bigdog ) ২৪ ঘণ্টায় ৪০০ পাউণ্ড বা ১৮১ কেজি মালপত্ৰ নিয়ে ২০ মাইল পাড়ি দিয়েছে কোনও ধরনের বাড়তি জ্বালানি সরবরাহ ছাড়াই। সামনের দিনগুলোতে আরও বেশকিছু বৈশিষ্ট্য যুক্ত হবে। যুদ্ধক্ষেত্ৰে এবং অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন সময়ে বিগডগ প্রয়োজনীয় সহায়তা দেবে এবং সেই সঙ্গে নিশ্চিতভাবেই কমিয়ে আনবে যুদ্ধক্ষেত্ৰে সেনা জওয়ানদের অবধারিত প্রাণহানির আশঙ্কা।

]]>
ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
“স্বাধীন রাষ্ট্র হতে পারে কাশ্মীর”, গণভোটের পক্ষে ইমরান, বিতর্ক পাকিস্তানে https://runnerbangla.com/pak-pm-imran-khan-people-want-kashmir-independent-state-referendum/ Sat, 24 Jul 2021 15:59:28 +0000 https://runnerbangla.com/?p=4434 রানার প্রতিবেদন : কাশ্মীরের ( Kashmir ) মানুষ যদি মনে করে তারা পাকিস্তানের ( Pakistan ) সঙ্গে থাকবেন না, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবেন, সে ক্ষেত্রে কোনও আপত্তি নেই ইসলামাবাদের। প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran khan )। পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে প্রকাশ্য সভায় তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে। অসংখ্য প্রাণ গেছে, রক্তে ভেসেছে উপত্যাকা।

তারা যে আত্মত্যাগ করে চলেছে তা কখনো বিফলে যেতে পারে না, দাবি ইমরানের। তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের ( United Nations ) মধ্যস্থতায় ভারতের অংশে থাকা কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীর ভূখণ্ড, এই দুটির মধ্যে যদি গণভোট নেওয়া হয় তাহলে ইসলামাবাদের কোন আপত্তি নেই। কাশ্মীরের মানুষ যদি চায় তাহলে তারা পাকিস্তানের সঙ্গে না এসে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ইমরানের এই বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে।

পাকিস্তানের বিরোধী দল ইমরানের সমালোচনা করে বলেছে, পাকিস্তানের সংবিধান, আইন এবং জনগণের মনোভাব কে উপেক্ষা করছেন ইমরান। অর্থাৎ বিরোধীরা বুঝিয়ে দিচ্ছেন যে তারা ভারত ভূখণ্ডের কাশ্মীরকেও পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চান। যদিও তাদের সেই ইচ্ছা বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করছে ভারত সরকারের উপর। কারণ ভারত সরকার আগাগোড়াই বলে আসছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

শুধু ভারতের নিয়ন্ত্রণে থাকা অংশটুকুই নয়,পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকেও নিজেদের ভুখন্ড বলেই দাবি করে আসছে নয়াদিল্লি। কাশ্মীর যে আর পাঁচটি ভারতীয় রাজ্যের মতই, দুনিয়ার সামনে তা তুলে ধরতে ৩৭০ ধারা লুপ্ত করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের ইচ্ছা-অনিচ্ছার ওপর দাঁড়িয়ে নেই বিষয়টি।

রাজনৈতিক এবং কূটনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে, কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার নতুন কৌশল খুঁজছেন ইমরান খান ( Imran Khan )। যতই বিষয়টিকে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখানো হোক না কেন, পাকিস্তান চাইছে কাশ্মীরকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে সমাধান খুঁজতে। আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবার জন্যই এখন নতুন নতুন ফিকির খুঁজতে শুরু করেছে ইসলামাবাদ।

]]>
BIG BREAKING: প্রকাশ্যে এলো রাফাল দুর্নীতি, তদন্তের নির্দেশ দিল ফ্রান্স https://runnerbangla.com/rafale-scam-france-order-investigation/ Sun, 04 Jul 2021 02:30:00 +0000 https://runnerbangla.com/?p=3268 রানার প্রতিবেদন : ফ্রান্সের সংবাদপত্র প্রকাশ্যে নিয়ে এলো রাফাল দুর্নীতি ( Rafale Scam )। ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ( Rafale Fighter Jet ) ফ্রান্সের সংস্থা ডেসল্টের কাছ থেকে কিনেছে ভারত। এই যুদ্ধবিমান কেনা নিয়ে এর আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধী দল কংগ্রেস ( Indian National Congress ) এ নিয়ে বারবার সরব হয়েছে। ফ্রান্সেও ( France ) একাংশ সংবাদমাধ্যম বারবার ইঙ্গিত দিয়েছে রাফাল কেনাবেচায় দুর্নীতির দিকে।

ফ্রান্সের বিখ্যাত সংবাদপত্র মিডিয়াপার্ট তাদের ওয়েবদাইট সংস্করণের এক প্রতিবেদনে রাফাল চুক্তি সংক্রান্ত কিছু কাগজপত্র সামনে এনে দাবি করেছে, এই চুক্তিতে দুর্নীতি হয়েছে। এই প্রতিবেদন সামনে আসার পর ফরাসি সরকারের ( French Government ) পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন তদন্ত করে তাদের রিপোর্ট জমা দেবে ফরাসি সরকারের কাছে। প্যারিসের এই পদক্ষেপের পরই দিল্লিতে মুখ খুলেছে বিরোধীদল কংগ্রেস।

দলের মুখপাত্র রণবীর সূর্যবালা দাবি করেন, রাফাল চুক্তির তদন্তের ( Rafale Contract Investigation ) জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা উচিত কেন্দ্রীয় সরকারের। যদিও রাফাল সংক্রান্ত বিষয়ে আজ সরকার কিংবা শাসক দলের পক্ষ থেকে টু শব্দ করা হয়নি। কংগ্রেসের অভিযোগ, ইউপিএ সরকারের সময়ে ফ্রান্সের এই সংস্থার সঙ্গেই চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী একেকটি যুদ্ধবিমান কেনার মূল্য স্থির হয়েছিল ৫৬০ কোটি টাকা।

পরবর্তীকালে মোদি সরকার ক্ষমতায় এসে এই চুক্তি বাতিল করে দেয়। কংগ্রেসের অভিযোগ মোদি সরকার এক একটি রাফাল বিমান দ্বিগুণ দামে ক্রয় করেছে। হয়েছে নতুন চুক্তি। ফলে এই চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রথম থেকে সরব ছিল কংগ্রেস। যদিও বারবার করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সরকার। সরকার সমস্ত ধরনের তদন্তের দাবিও খারিজ করে দিয়েছে।

মিডিয়াপার্ট দাবি করেছে, রাফাল চুক্তিতে ভারতীয় দালাল এর ভূমিকা ছিল। জনৈক দালাল এই চুক্তির হাত ধরে পকেটস্থ করেছে অন্তত ৯ কোটি টাকা। এরকম আরও কিছু লুকোনো মুখ আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। মিডিয়াপার্টের এই রিপোর্টের পর যাবতীয় কৌতুহল এখন ফরাসি তদন্তের দিকে।

]]>
যন্ত্র নার্সের সহায়তা নিতে পরামর্শ দিচ্ছে জাপান সরকার https://runnerbangla.com/japan-government-advising-using-robots-nurse-instead-human/ Thu, 24 Jun 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=2859 দিবাকর দত্ত : জাপানে ( Japan ) বৃদ্ধদের মানুষের পরিবর্তে রোবটের সেবা নেওয়ায় অভ্যস্ত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে সরকার। দক্ষ প্রযুক্তিবিদরা তাই শারীরিক দিক দিয়ে দুর্বল বয়োবৃদ্ধদের শয্যাত্যাগ, হুইল চেয়ারে বসানোয় সহায়ক রোবট প্রযুক্তি ( Robot Technology ) উদ্ভাবনে মন দিয়েছেন। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের আওতাধীন রোবট উদ্ভাবন গবেষণা কেন্দ্র এ-বিষয়ে এগিয়েও এসেছে।

এ-জাতীয় রোবট প্রযুক্তির ( Robot Technology ) উৎকর্ষ সাধিত হলে রোবটগুলো বৃদ্ধ অথর্বদের কোলে তুলে নিয়ে বাথটাবে বসিয়ে দিতেও সক্ষম হবে। ২০২৫ সাল নাগাদ জাপানে ৩ লক্ষ ৭০ হাজার সেবকের ঘাটতি দেখা দেবে। তাই জাপান সরকার ( Japan Government ) এই ঘাটতি রোবট দিয়ে মেটাতে বদ্ধপরিকর। বৃদ্ধরা মানুষের পরিবর্তে রোবটের কাছ থেকে সেবা নেওয়ার বিষয়টিকে যেন স্বাভাবিকভাবে গ্রহণ করেন, সে প্রচারও চলছে। সেই সঙ্গে সরকার রোবটের সম্ভাব্য কাজের প্পরিধিও বাড়াতে চায়।

কারও টয়লেটে যাওয়ার প্রয়োজন কখন হতে পারে সেটা যেন রোবট আগেভাগে বুঝতে পারে। এই বিষয়টিও রোবটের কার্যক্রমে রাখা হয়েছে। প্রবীণদের সহায়তা করা ছাড়াও এসব রোবটকে কীভাবে আরও ব্যাপক পরিসরে কাজে লাগানো যায়, সেই চিন্তাভাবনাও জাপান সরকারের আছে। এ-প্রসঙ্গে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির রোবট প্রযুক্তি গবেষণার পরিচালক ডক্টর হিরোহিশা হিরুকাওয়া বলেন, এসব রোবট তৈরি হয়ে গেলে নার্সদের কাজ অনেক সহজ হয়ে যাবে।

এছাড়া যারা বৃদ্ধাশ্রমে না গিয়ে নিজেদের বাড়িতে থাকতে চান, তাঁদেরও বাড়িতে থাকা আরামদায়ক ও ঝঞ্ঝাটমুক্ত হবে। হিরুকাওয়ার মতে, রোবট প্রযুক্তি সব ধরনের সমস্যার সমাধান করতে পারবে না ঠিকই, তবে এটি বৃদ্ধদের অনেক শারীরিক সমস্যার সমাধানেই সহায়ক হবে। হিরুকাওয়ার গবেষণা কেন্দ্র নার্সিং সেবা প্রদানে সক্ষম এমন ৯৮টি প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান করেছে। এসব প্রতিষ্ঠান সরকারি সহায়তা প্রকল্পের অধীনে পরিচালিত হবে।

গত পাঁচ বছর ধরে এই প্রকল্পের সমন্বয়ক হিসেবে হিরুকাওয়ার প্রতিষ্ঠান অনলস কাজ করে চলেছে। তবে এসব সংস্থা থেকে যেসব রোবট বেরিয়ে আসে তার সবই যে বৃদ্ধদের কাজে লাগে তা নয়। এর মধ্যে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় ১৫টি প্রতিষ্ঠানের এমন রোবটও বাজারে স্থান করে নিয়েছে। হিরুকাওয়ার মত অনুসারে, রোবট প্রযুক্তি সব ধরনের সমস্যার সমাধান করতে পারবে না সেটা ঠিক। তবে বৃদ্ধদের অনেক একান্ত ব্যক্তিগত সমস্যা সমাধানে সহায়ক হবে।

তাঁদের উদ্ভাবনী সেবাদানকারী রোবটের মাত্র ৮ শতাংশ নার্সিং হোমগুলোতে কাজে লাগানো হয়েছে। রোবটের সংখ্যা এত কম কেন? এ-সম্পর্কে হিরুকাওয়া ব্লেন, মূলত দুটি কারণে রোবটের ব্যাপক ব্যবহার শুরু করা সম্ভব হয়নি। প্রথমত, এটি তুলনামূলকভাবে ব্যয়সাপেক্ষ এবং দ্বিতীয়ত, প্রবীণ সেবাগ্রহণকারীদের মধ্যে অবিশ্বাসী মানসিকতা। অনেক বৃদ্ধই যান্ত্রিক সেবা গ্রহণের বিষয়টিকে পছন্দ করেন না, বরং মানুষের সেবা গ্রহণেই বেশি আগ্রহী।

]]>
গোরুরও রূপযৌবন আছে, তারই প্ৰতিযোগিতা জার্মানির হলস্টেইনে https://runnerbangla.com/cow-beauty-contest-holstein-show-germany/ Wed, 23 Jun 2021 05:00:00 +0000 https://runnerbangla.com/?p=2832 রানার প্রতিবেদন : সাধারণত সৌন্দৰ্য প্ৰতিযোগিতা মনুষ্যপ্রজাতির মহিলাদের নিয়েই হয়ে থাকে এবং এটাই বেশি প্ৰচলিত। তবে মেয়েদের পাশাপাশি বিভিন্ন প্ৰাণীরও সৌন্দৰ্য প্ৰতিযোগিতার কথা শোনা যায়। সম্প্ৰতি অনুষ্ঠিত হয়ে গেল গোরুর সৌন্দৰ্য প্ৰতিযোগিতার ( Cow Beauty Contest ) একটি অভিনব ও মজার আয়োজন। প্ৰতিযোগিতাটির নাম হলস্টেইন শো ( Holstein show )। এই প্রতিযোগিতা জার্মানির আকর্ষণীয় প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম।

জাৰ্মানির ( Germany ) লোয়ার স্যাক্সনি রাজ্যে গোরুর রূপগুণ বিচার করার জন্য পরম্পরাগতভাবেই অভিনব এই প্ৰতিযোগিতার সারম্বড়ে আয়োজন করা হয়। মূল প্ৰতিযোগিতার পাশাপাশি ছিল আরও অনেক কাৰ্যকলাপ। যেমন গোরুর মুভির শুটিং। এতে আফ্ৰিকা নামের একটি গোরুর মুখচ্ছবিতে কৌতূহলের অভিব্যক্তি আনতে একটি বল ব্যবহার করা হয়। স্টিভ ম্যাকলাউলিন নামের একজন আছেন, যিনি মঞ্চের আড়ালেই থাকেন।

গোরুর সৌন্দৰ্য বাড়ানোজ কাজেই ব্যস্ত থাকেন তিনি। মেয়েদের সৌন্দৰ্য প্ৰতিযোগিতার মতো এক্ষেত্ৰেও বিশেষজ্ঞদের আমন্ত্রণ করে আনা হয়। আয়ারল্যান্ড থেকে স্টিভ ম্যাকলাউলিনকে প্ৰতিযোগিতায় আনা হয়েছিল। তিনি বিশ্বের সেরা গোসৌন্দর্যবিদদের ( World Best Cow Aesthetics ) একজন। গোসুন্দরীদের সাজগোজের জন্য ছিল ব্যাপক আয়োজন। শীতপ্ৰধান দেশ বলে গোরুগুলোর গায়ের রোম অনেক বড় বড় হয়। মাথার পাশে অনেক গোরুর এমন ঘন ও দীৰ্ঘ রোম থাকে যে, তাদের সুকেশী বলা যায় নিৰ্দ্বিধায়।

তাদের চুল কাটার জন্য ছিল বিশেষ সেলুন। ছিল বিশেষভাবে প্রশিক্ষিত নাপিতের দল। পাঁজর আর দুধের বাটে মাখানোর জন্য ছিল বেবি অয়েল। চুল রং করানোর জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। বিশ্ববিখ্যাত মনুষ্যমডেলদের মতো ক্যাটওয়াকেও অংশ নিয়েছে গোসুন্দরীরা। কান খাড়া করে, নিতম্বটা একটু যৌন আবেদনময়ীর ভঙ্গিতে তুলে সামনের দিকে সতৰ্ক দৃষ্টি রেখে আত্মবিশ্বাসী পদক্ষেপে যারা এগিয়ে যেতে পারবে, তাদেরই ফুল মাৰ্কস দিয়েছেন বিচারকরা।

বিচারকদের কাছে জরুরি বিষয় হল শারীরিক গঠন, দীৰ্ঘ আয়ু, স্তনের আয়তন এবং দুধ দেওয়ার ক্ষমতা। বয়স্ক ও কমবয়সি গোরুর জন্য ছিল আলাদা আলাদা পয়েন্ট। প্ৰতিযোগিতায় জয়ী হওয়ার জন্য গোরুর শারীরিক গঠন ভালো হতে হবে। তাছাড়া অনেক খাদ্য খাওয়ার জন্য পেট যথেষ্ট গভীর হওয়া চাই, পাঁজর শক্ত হতে হবে। স্তন হবে ভরাট, বাঁট মজবুত হতে হবে এবং তা গোড়ালি থেকে অনেক ওপরে থাকতে হবে। যতটা সম্ভব দীৰ্ঘ সময় ধরে গোরুকে অনেক দুধ উৎপাদন করতে হবে।

অবিশ্বাস্য মনে হলেও সত্য, এমন কিছু গোরু প্ৰতিযোগিতায় ছিল যারা দিনে প্ৰায় ৪০ লিটার দুধ দিতে সক্ষম। তারা যাতে নিজেদের বাঁটের ভারে কাবু না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে প্ৰজননকারীদের গোরুর শারীরিক গঠনের প্ৰতিও মনোযোগ দিতে হয়। শুধু তাই নয়, প্ৰতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গোরুর দীৰ্ঘ আয়ুও নিশ্চিত করতে হবে। এই অভিনব সৌন্দৰ্য প্ৰতিযোগিতায় জাৰ্মানি আর লুক্সেমবাৰ্গের অন্তত ২০ লক্ষ সুন্দরী ও স্বাস্থ্যবতী গোরুঅংশ নেয়।

২০ লক্ষ থেকে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে ফাইনালে ২০০ গোসুন্দরী প্ৰদৰ্শিত হয়। এতে অনেক গোরুই উল্লেখ্য, অংশগ্ৰহণকারী গোরুদের প্ৰশিক্ষকরা প্ৰতিযোগীদের বুঝিয়ে দিয়েছিলেন, পরিমিত খেতে এবং ঘুমোতে। শরীর কখনও নোংরা করা যাবে না। প্ৰতিদিন শাওয়ারের নীচে দাঁড়াতে হতো প্ৰতিযোগীদের। চার পায়ের খুরও পরিষ্কার করা হতো রোজ, বিশ্ৰাম নিতে হতো বাঁধা সময় মেনে। আর এই প্ৰতিযোগিতায় যে স্বেচ্ছাসেবী তরুণীরা ছিলেন, তাঁরাও কিন্তু একেকজন পরমাসুন্দরী।

]]>
বাইডেনের সানগ্লাস নিতে সোনার বিমানে উড়ে এলেন পুতিন https://runnerbangla.com/vladimir-putin-flew-golden-plane-joe-biden-sunglass/ Wed, 23 Jun 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=2829 রানার প্রতিবেদন : রাশিয়ার ( Russia ) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin ) এবং মার্কিন ( USA ) প্রেসিডেন্ট জো বাইডেন ( Joe Biden )- দুই নেতার শীর্ষ বৈঠকে আলোচনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। যদিও সেটা নির্ধারিত সময়ের চেয়ে অনেক কম। রাশিয়ান নেতা পুতিনকে উপহার হিসাবে বাইডেন একটি কাস্টম-মেইড এভিয়েটর সানগ্লাস ( Custom Made Aviator Sunglass ) দিয়েছেন। সেইসঙ্গে পুতিনকে বাইসনের একটি স্ফটিকের ভাস্কর্যও উপহার দেওয়া হয়। এসবই এখন চর্চিত বিষয়।

তবে এসবকে ছাপিয়ে গেছে অন্য একটি খবর। ভ্লাদিমির পুতিনের ( Vladimir Putin ) জীবন বিত্তবৈভবে ভরপুর। হাতের ঘড়ি থেকে শুরু করে বিমান, সবকিছুতেই চূড়ান্ত বিলাসিতার ছাপ। পুতিনের বিমানের গতিও সবচেয়ে বেশি। তবে খবর হল, ব্যক্তিগত এই বিমানের টয়লেটটি সোনার পাতে মোড়ানো। যেখানে আছে জিম এবং সোনা দিয়ে মোড়ানো বিরাট আকারের খাটও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওই বৈঠক করতে ব্যক্তিগত বিমানে করে সুইজারল্যান্ড যান পুতিন।

‘ফ্লায়িং ক্রেমলিন’ ( Flying Kremlin ) নামের এই বিমানটির মূল্য ভারতীয় মুদ্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি। বিলাসবহুল এই বিমানের টয়লেটসহ অনেকটাই সোনায় মোড়ানো। রুশ প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর গতিবেগ ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষেও রয়েছে সোনার কারুকাজমণ্ডিত টেবিল। রয়েছে বিলাসীতার যাবতীয় সুবিধা।

বিমানটিতে আছে বড়সড় জিম, দামি মদে সাজানো বার এবং শয্যাকক্ষ। প্রতিটি কোনায় চোখে পড়ে সোনার আভিজাত্য। কিন্তু একই সঙ্গে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকেও পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন পুতিন। এই সোনায় মোড়ানো বিমানে চড়েই সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট।

]]>
কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের https://runnerbangla.com/pm-imran-khan-said-pakistan-need-atomic-bomb-for-kashmir/ Tue, 22 Jun 2021 07:32:11 +0000 https://runnerbangla.com/?p=2806 রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

]]>