বাংলাদেশ – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 18 May 2021 17:17:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png বাংলাদেশ – Runner Bangla https://runnerbangla.com 32 32 মোদি বিরোধিতার নামে তান্ডব, গ্রেফতার শফিউল্লাহ https://runnerbangla.com/bangladesh-dhaka-shafiullah-arrested-anti-modi-violence/ https://runnerbangla.com/bangladesh-dhaka-shafiullah-arrested-anti-modi-violence/#respond Wed, 14 Apr 2021 04:22:27 +0000 https://runnerbangla.com/?p=642 রানার ডেস্ক : গ্রেফতার হলেন মুফতি শফিউল্লাহ। তাকে মঙ্গলবার ঢাকায় গ্রেফতার করা হয়েছে। ঢাকা পুলিশ সূত্রে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতে ঢাকা শহরতলি থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ফেফাজতে ইসলাম নামে উগ্র মৌলবাদী এই মুসলিম সংগঠনটির প্রচার সম্পাদক পদে আছেন শফিউল্লাহ।

শুধু শফিউল্লাহ নন, এই সংগঠনের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গত মাসে ঢাকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে মোদিকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা। সেই আমন্ত্রণের তীব্র বিরোধিতা করে রাস্তায় নামে হেফাজতে ইসলাম।

মোদি মুসলিম বিরোধী এই অভিযোগে হাসিনা সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করে হেফাজত। শুরু হয় লাগাতার আন্দোলন। কিন্তু সরকার সেই চাপে নত না হয়ে নিজের সিদ্ধান্তেই অনড় থাকে।বাংলাদেশ সরকারের বক্তব্য ছিল, তারা ব্যক্তি মোদিকে নয়, আমন্ত্রণ করেছেন ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে ভারত।

সেই বাংলাদেশ এখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করবে আর ভারত তাতে অংশ নেবে না সেটা কখনই গ্রহনযোগ্য নয়। যদিও নিজেদের দাবিতেই অনড় থাকে ফেফাজতও। মোদি ঢাকায় পা রাখতেই তাদের আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে ওঠে। পুলিশের ওপর আক্রমণ, বাস থেকে দোকানপাট, সর্বত্র আগুন দিতে শুরু করে তারা। শুরু হয় পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। একাধিক ব্যক্তির মৃত্যু হয়। ক্ষতি হয় মোটা টাকার সরকারি সম্পত্তি। এবার ফেজতের নেতাদের খুঁজে খুঁজে গ্রেফতার করতে শুরু করেছে ঢাকা পুলিশ। মুফতি শফিউল্লাহ প্রচার সচিব হিসেবে উস্কানিমূলক প্রচার করেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিলেন বলে অভিযোগ।

]]>
https://runnerbangla.com/bangladesh-dhaka-shafiullah-arrested-anti-modi-violence/feed/ 0
হিন্দু মন্দিরের কোটি কোটি টাকার সম্পত্তি গ্রাস করলেন পুরসভার মেয়র https://runnerbangla.com/bangladesh-narayanganj-municipality-mayor-zeus-pond-laxmi-narayan-hindu-temple/ https://runnerbangla.com/bangladesh-narayanganj-municipality-mayor-zeus-pond-laxmi-narayan-hindu-temple/#respond Wed, 24 Mar 2021 06:07:27 +0000 https://runnerbangla.com/?p=385 রানার ডেস্ক : শতবর্ষ প্রাচীন নারানগঞ্জের লক্ষী নারায়ণ মন্দিরের একুশ কোটি টাকার বেশি সম্পত্তি দখল করে নিয়েছেন পুরসভার মেয়র নিজে। এই অভিযোগে বিক্ষোভে শামিল হয়েছে দেশের সংখ্যালঘু সংগঠনগুলি। এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করেছেন আওয়ামী লীগের বহু নেতা। অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি এই দেবত্তর সম্পত্তি হাতিয়ে নিয়েছেন।

ইতিমধ্যে সম্পত্তির কাগজপত্র নিজের নামে বানিয়ে সম্পত্তির দখল নিতে শুরু করেছেন। গতকাল থেকে এনিয়ে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, এই সম্পত্তি উদ্ধার করার জন্য তারা জীবন বলিদান করতেও রাজি। বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এই আন্দোলনকে পূর্ন সমর্থন করেছে। ইতিহাস অনুযায়ী, নারায়ণগঞ্জ নগরের প্রতিষ্ঠার সময় শ্রী ভিকনলাল ঠাকুর নগরীর দেওভোগ আখড়া এলাকায় লক্ষীনারায়ণ মন্দির স্থাপন করেন।

শতশত বছর ধরে দেশের হিন্দুদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এই মন্দিরের প্রঙ্গনেই আছে সুবিশাল পুকুর। এই পুকুরের খ্যাতি দেশজোড়া। পুকুরটি জিউস পুকুর নামে সুপরিচিত গোটা বাংলাদেশে। সেই পুকুর এবং দিগন্ত বিস্তৃত জমি এখন মেয়রের কব্জায় চলে গেছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ব্রিটিশ আমলেই জমি জরিপের সময় এই সম্পত্তি দেবত্তর সম্পত্তি হিসাবে রেকর্ডভুক্ত হয়ে আছে।

এদিনের সভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লিগের জেলা সম্পাদক আবু হাসনাত মহম্মদ সহ একাধিক ব্যক্তি। তাদের অভিযোগ, আওয়ামি লীগ দল এই ধরনের কাজ অনুমোদন করে না। মেয়রের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ থাকা সত্বেও তিনি কি করে গদিতে বহাল তানিয়েও প্রশ্ন ওঠে। মেয়র নিজে আওয়ামীলিগ পরিচালিত পুরসভার প্রধান।

]]>
https://runnerbangla.com/bangladesh-narayanganj-municipality-mayor-zeus-pond-laxmi-narayan-hindu-temple/feed/ 0
করোনা যোদ্ধা, চালচুলহীনদের জন্য এক বীরাঙ্গনার নজিরবিহীন লড়াই https://runnerbangla.com/corona-time-bangladesh-leader-dr-manisha-chakrabarti-unprecedented-fight-against-government-corruption/ https://runnerbangla.com/corona-time-bangladesh-leader-dr-manisha-chakrabarti-unprecedented-fight-against-government-corruption/#respond Sun, 19 Jul 2020 05:39:00 +0000 https://runnerbangla.com/?p=264 রানার ডেস্ক : পোষ্টারটা বাংলায় হলেও, ঘটনাটা এই বাংলায় নয়, যদিও এরকমই দাবি নিয়ে আজ কলকাতার রাস্তায় পোস্টার হাতে দাঁড়িয়ে ছিলেন বাম নেতারা। তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে। পরে ছেড়েও দেওয়া হয়। এই যে মিছিল আর পোস্টার দেখছেন, এটা প্রতিবেশী বাংলাদেশের ছবি। আন্দোলনের উদ্যোক্তা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সংক্ষেপে বাসদ।

বাংলাদেশে এখন নাকি করোনা আক্রান্ত মানুষের থেকে চাল চোরের সংখ্যা বেশি। আর সব চোরই নাকি শাসক দলের। কি আশ্চর্য ! দলনেত্রী শেখ হাসিনা তার দলের নেতাদের শাসাচ্ছেন কিন্তু শুনছে না কেউ। এবছর নাকি সেদেশে ভয়ঙ্করভাবে বেড়েছে সর্দিকাশিতে মৃত্যুর সংখ্যা। বিরোধীরা বলছে এসবই করোনায় মৃত, কিন্তু সরকার স্বীকার করছে না। যাই হোক এতো গেল বাংলাদেশের শাসককুলের বিষয়।

বাংলাদেশে এখন আলোচনার বিষয় বাসদ এবং তার নেত্রী ডা: মনীষা চক্রবর্তী। বাসদ এখনও পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পেরেছে বরিশাল জেলাতে। সেখানে করোনার প্রকোপ শুরু হতেই অদৃশ্য হয়ে গেছেন শাসক দলের নেতারা। শুধু চাল চুরির খবরেই তাদের নাম দেখা যাচ্ছে। গত পুরসভা নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে মেয়র পদে মনীষাকে হারিয়ে যিনি পুরপিতা হয়েছেন, তিনি এখন লকডাউনে মানুষের চরম খাদ্য সঙ্কটের সময়, নিভৃতে বসে মুরগির ঠ্যাং চিবিয়ে যাচ্ছেন আর চোখের আড়ালে বসে গরিবের দুঃখে চোখের জলে ভাসছেন।

অন্যদিকে নিজের বাহিনী নিয়ে কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন ডা:মনীষা। করোনা আতঙ্ক মাথাচাড়া দিতেই জেলায় নামজাদা চিকিৎসকদের এনে সেমিনার করে করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতা অভিযান শুরু করেন তিনি। ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার করে গড়ে তোলেন সচেতনতা বাহিনী। শুরু হয় মানুষকে সজাগ করা। তারপর লকডাউন শুরু হতে “একমুঠো চাল” কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া শুরু করেন মনীষা ও তার দল বাসদ।

সেইসঙ্গে চালু করেছেন বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা। এখন গোটা দেশের নজর কেড়ে নিয়েছে “মানবতার বাজার”। নিঃস্ব মানুষগুলোকে কার্ড বিতরণ করেছে বাসদ। তাদের পরিবারের সদস্য পিছু হিসেব করে প্রতিদিন চাল, ডাল, শাক সবজি থেকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয় বিনামূল্যে। এমনকি ছোটদের জন্য চকোলেট আছে এই বাজারে, একদম ফ্রি।

প্রচুর মানুষ ফোন করে করে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, কেউ নগদ অর্থ, কেউ তুলে দিচ্ছেন নিজের ক্ষেতের কুমড়ো, কেউ বা পুঁই শাক। মানুষকে এই দুর্দিনে সাহায্য করার উদ্যোগটাকে গন আন্দোলনের চেহারা দিয়েছেন মনীষা ও তার দল বাসদ। আর মুদ্রার অন্য পিঠে???

]]>
https://runnerbangla.com/corona-time-bangladesh-leader-dr-manisha-chakrabarti-unprecedented-fight-against-government-corruption/feed/ 0
মাদ্রাসাগুলোর বিরুদ্ধে তসলিমার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক https://runnerbangla.com/taslima-nasrin-remarkable-comment-against-bangladesh-madrassas-controversy/ https://runnerbangla.com/taslima-nasrin-remarkable-comment-against-bangladesh-madrassas-controversy/#respond Tue, 26 May 2020 10:43:00 +0000 https://runnerbangla.com/?p=255 রানার ডেস্ক : বাংলাদেশের মাদ্রাসা ছাত্রী নুসরাতকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সিরাজ নামে ওই মাদ্রাসা শিক্ষক নাকি ছাত্রীদের ওপর নিয়মিত ভাবে যৌন নির্যাতন চালাতো। কিন্তু নুসরাত এই অত্যাচারের হাত থেকে বাঁচতে চেয়েছিল। অন্য মেয়েদের বাঁচানোর তাগিদে, সিরাজের নাম ফাঁস করে দিয়েছিল সে। তারপরই নুসরাত কে পুড়িয়ে মেরে দেয় সিরাজ।

এই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশ। একদিকে ধর্ষকের শাস্তির দাবিতে সরব সমাজের একাংশ আবার আর একটি অংশ সিরাজকে বাঁচাতে তৎপর। এমনকি সিরাজের পক্ষ নিয়ে কিছু মহিলা পথে নামায় বিস্মিত তসলিমা নাসরিন নিজের ব্লগে কলম ধরেছেন। তসলিমা লিখেছেন, অবিলম্বে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত।বাচ্চাদের পাঠানো উচিত সাধারণ, সেকুলার স্কুলে।

কারো ধর্ম সম্পর্কে জানতে হলে সেটা বাড়িতে বসে সম্ভব। কারন, ধর্ম বিস্বাস একটি ব্যক্তিগত ব্যাপার। প্রতিদিনই খবর পাই মাদ্রাসা শিক্ষকরা ধর্ষণ করছে, খুন করছে। বাচ্চাদের সঙ্গে কি আচরণ করতে হয় এরা জানেই না, কারন এদের সেই শিক্ষাই নেই। এরা সব, ধর্মান্ধ, দুশ্চরিত্র, ধর্ষক আর খুনি। এদের হাতে যে বাবা-মায়ের ছেলে মেয়ে তুলে দেয় তাদেরও বুদ্ধির বলিহারি। তিনি লিখেছেন, ধর্ষকের সমর্থনে আবার কিছু বরখাওয়ালি রাস্তায় নেমেছে।

কেন,এরা ইতিমধ্যে ধর্ষণের শিকার হয়েছে বা হবে। এদের মাথার ভেতরে ঠিক কি আছে খুলি গুলো খুলে দেখতে ইচ্ছে করে। তসলিমার এই কঠোর মন্তব্য নিয়ে শুরু হয়ে তুমুল বিতর্ক। তিনি সরাসরি মাদ্রাসা বন্ধের দাবি তোলায় মৌলবাদীরা ফের খড়গহস্ত হয়েছে তার ওপর।

তসলিমা আরো লিখেছেন, বাবা-মায়েদের বলছি বাচ্চাকে মাদ্রাসায় পাঠাবেন না। ওদের স্কুলে পাঠান। মাদ্রাসায় শুধু ভুল শিক্ষা পাবে, নির্যাতিত হবে, ধর্ষিত হবে, খুন হবে। মাদ্রাসায় যারা বাচ্চাদের শেখানোর দায়িত্বে তারা নিজেরাই ভালো কিছু জানে না। তবু মাদ্রাসাগুলো চলছে, সরকার এগুলি বন্ধ করছে না। কারন,সরকার ধর্ম বেঁচে খায়।

]]>
https://runnerbangla.com/taslima-nasrin-remarkable-comment-against-bangladesh-madrassas-controversy/feed/ 0