হলিউড – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 28 Jun 2021 06:33:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png হলিউড – Runner Bangla https://runnerbangla.com 32 32 সুপারস্টার ব্রিটনিকে জোর করে জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়াতেন বাবা https://runnerbangla.com/jamie-spears-force-popstar-britney-spears-birth-control-pills/3012/ Mon, 28 Jun 2021 04:31:00 +0000 https://runnerbangla.com/?p=3012 রানার প্রতিবেদন : বিশ্বখ্যাত পপতারকা ব্ৰিটনি স্পিয়াৰ্সের ( Britney Spears ) জীবন নিয়ে বিতৰ্ক কম নেই। বলা যায় ব্ৰিটনি মানেই বিতর্ক। তবে দীৰ্ঘদিন মুখ বুজেই ছিলেন ব্ৰিটনি। এবার নিজের বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। জড়িয়ে পড়লেন আরেক বিতর্কে। আড়াল ভেঙে আদালতের শুনানিতে অংশ নিলেন পপতারকা। প্রায় ১৩ বছর জানালেন, তিনি নিজের মতো করে বাঁচতে চান। ফিরে চান মুক্ত জীবন। এ সময় বিচারক ব্রেন্ডা পেনিকে তিনি জানান, বাবা তাঁকে ১০ লাখ শতাংশ নিয়ন্ত্রণ করেন।

এটা তিনি মেনে নিতে পারছেন না। ব্ৰিটনির অভিযোগ, প্ৰায় ১৩ বছর ধরে জীবনযাত্ৰা ও আৰ্থিক সমস্ত কিছু নিয়ন্ত্ৰণ করছেন তাঁর বাবা জিমি। মাৰ্কিন যুক্তরাষ্ট্রের ( USA ) কনজারভেটরশিপ আইনের ( Conservatorship Law ) অধীনে এই ক্ষমতা দেওয়া হয়েছিল জিমিকে। এবার বিচারকের কাছে আৰ্জি জানিয়ে এই বন্দি দশা থেকে মুক্তি চাইলেন ব্ৰিটনি। ব্ৰিটনি জানিয়েছেন, যত দ্ৰুত সম্ভব এই অপমানজনক বন্দিজীবন শেষ করতে চান তিনি। এই অবস্থা তাঁর মন ভেঙে দিয়েছে ও তিনি দাসত্ব অনুভব করছেন ।

এই প্ৰথম খোলা আদালতে তাঁর বাবা ও যাঁরা তাঁকে নিয়ন্ত্ৰণ করছেন, তাঁদের প্রবল নিন্দা করেছেন ব্ৰিটনি। তিনি আরও জানান, তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে জন্মনিয়ন্ত্ৰক ওষুধ ( Birth Control Pill ) খেতে বাধ্য করেন তাঁর বাবা। এমনকী প্ৰেমিকাকে বিয়ে করতে ও আরেক সন্তান নিতেও তাঁকে বাধা দেওয়া হচ্ছে তাঁকে। লিথিয়াম সেবনে বাধ্য করা হয়েছে তাঁকে, যা তাঁর চিকিৎসার সঙ্গে সম্পর্কিত নয়।

লস এ্ঞ্জেলেসের ( Los Angeles ) আদালতের বিচারক ব্রেন্ডা পেনিকে ব্ৰিটনি বলেছেন, তিনি মানসিকভাবে বিপৰ্যস্ত হয়ে পড়েছেন এবং দিনের পর দিন কেঁদেছেন। তিনি তাঁর মুক্ত ও সাংগীতিক জীবন ফিরে পেতে চান। তিনি আরও জানিয়েছেন, এই কনজারভেটরশিপ ভালোর চেয়ে তাঁর জন্য খারাপই বেশি করছে। তাঁরও স্বাভাবিক জীবন কাটানোর অধিকার আছে, কারণ উপার্জন তো তিনিই করেছেন । এমনকি তাঁর বাবা ব্ৰিটনিকে তাঁর প্রেমিকের সঙ্গে লং ড্ৰাইভে যাওয়ারও অনুমতি দেন না।

প্ৰসঙ্গত, ২০০৮ সালে আদালতের এক আদেশে ব্ৰিটনির বাবা জিমিকে যাবতীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। জেমি স্পিয়ার্স ( Jamie Spears ) ব্ৰিটনির উপার্জনের ৬ কোটি ডলার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। সে-সময় উদ্বেগ ও অবসাদের কারণে হাসপাতালে ভৰ্তি হতে হয়েছিল ব্ৰিটনিকে। তখন তেরো বছর আগে কনজারভেটরশিপের রায় দিয়েছিল মাৰ্কিন আদালত।

আদালতের পক্ষ থেকে এখনও কোনও রায় দেওয়া না হলেও বিশ্বজুড়ে ‘ফ্ৰি ব্ৰিটনি’ হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ব্ৰিটনির দাবি, তাঁর বাবা তাঁর ওপর অত্যধিক নিয়ন্ত্ৰণ করে তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছেন। ব্ৰিটনির প্ৰাক্তন প্রেমিক জাসটিন টিম্বারলেকও আরও অনেকের মতো ব্ৰিটনিকেই সমৰ্থ জানিয়েছেন। টুইটে লিখেছেন, ‘ওর সঙ্গে যা হচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। কোনও মহিলা তাঁর শরীর নিয়ে কী করবেন সেই সিদ্ধান্ত তাঁর বাবা নিতে পারেন না।’

]]>
আবার গোল্ডেন পাম, ৪৫ বছর পর ফের কানে যাচ্ছেন স্বপ্ন সুন্দরী জোডি https://runnerbangla.com/jodie-foster-hollywood-actress-reward-golden-palm-after-45-years-in-cannes-film-festival/2795/ Tue, 22 Jun 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=2795 রানার ডেস্ক : তিনি ছিলেন একদা বিশ্বের কোটি কোটি যুবকের স্বপ্নসুন্দরী। কিন্তু শুধু শরীরী আকর্ষণ, উত্তেজক বিভঙ্গ দিয়েই নয়, অভিনয়েও তিনি সর্বকালের সেরাদের একজন। এ-বছরের কান চলচ্চিত্র উৎসবের ( Cannes Film Festival ) আসর উদ্বোধন করবেন সেই হলিউড ( Hollywood ) অভিনেত্রী জোডি ফস্টার ( Jodie Foster )। এছাড়া চলচ্চিত্রে তাঁর গৌরবময় অবদান রাখার জন্য সারা জীবনের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হবে সম্মানসূচক গোল্ডেন পাম ( Golden Palm )। ১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ কানে প্রতিযোগিতা বিভাগে জায়গায় পাওয়ার সুবাদে জোডি কানে প্রথমবার পা রাখেন।

এই মুভিতে এক কিশোরী বেশ্যার ভুমিকায় ভুবনকাঁপানো অভিনয় করেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। মার্টিন স্করসেসির ছবিটি গোল্ডেন পাম ( Golden Palm ) জেতে। ঠিক ৪৫ বছর পর আবার গোল্ডেন পাম নিতে কানে যাচ্ছেন জোডি। এ-প্রসঙ্গে উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো বলেছেন, জোডি ফস্টার ( Jodie Foster ) এমনই এক বিরল অভিনেত্রী জিনি বারবার নিজেকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। জোডির দৃষ্টিই যেন কথা বলে।

তিনি সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন বারবার। একজন পরিচালক হিসেবেও তিনি অনন্যা। আমাদের জন্য তিনি এক মহামূল্যবান ব্যক্তিত্ব। আমরা আনন্দের সঙ্গে তাঁকে এই সম্মান জানাচ্ছি।’ কানে ইতোপূর্বে জোডির সাতটি ছবির প্রদর্শনী হয়েছে। এগুলোতে হয় তিনি পরিচালক ছিলেন, নয়তো অভিনয় করেছেন। ২০১৮ সালে কানে প্রতিযোগিতা বিভাগের বাইরে প্রদর্শিত ‘বি ন্যাচারাল: দ্য আনটোল্ড স্টোরি অব অ্যালিস গি-ব্লেশি’ প্রামাণ্যচিত্রের ধারাভাষ্য দিয়েছেন জোডি।

পৃথিবীর প্রথম নারী নির্মাতা ফ্রান্সের অ্যালিস গি-ব্লেশির জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এই তথ্যচিত্র। জোডি অর্ধশত ছবিতে অভিনয় করেছেন। চারটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে দুটি অস্কার ( Oscar )। ১৯৮৯ সালে ‘দ্য অ্যাকিউসড’ এবং ১৯৯২ সালে ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ছবির জন্য এই দুটি অস্কার তিনি জয় করেন। রবার্ট ডি নিরো, অ্যান্থনি হপকিন্স, মেল গিবসন, ডেনজিল ওয়াশিংটনসহ বহু প্রথমসারির নায়কের নায়িকা হয়েছেন তিনি।

ডেভিড ফিঞ্চার, রবার্ট জেমেকিস, স্পাইক লি, অ্যালান পার্কার, ক্লদ শ্যাবরলের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সম্মানসূচক গোল্ডেন পাম নিয়ে জোডি নিজে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘কানের প্রতি আমি অনেক ঋণী। আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে কান। খুব কিমি. বয়সে এখানে আমার প্রথমবার আসার সময়টা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কানে নিজের পরিচালিত ছবি প্রদর্শন করব, এই স্বপ্ন ছিন বহুদিনের।

আমি ধন্য যে বেশ কয়েকবার আমি সেই সুযোগ পেয়েছি। সত্যি বলতে কী, কান এমন একটি চলচ্চিত্র উৎসব যেখানে যোগ্য শিল্পীদের সম্মান করা হয়। কান যে আমাকে যোগ্য মনে করেছে তাতে আমি যারপরনাই খুশি।‘ উল্লেখ্য, কানের সম্মানসূচক গোল্ডেন পাম পেয়ে থাকেন চলচ্চিত্র দুনিয়ার সেরারাই। এ-পর্যন্ত সম্মানটি পেয়েছেন ফরাসি অভিনেত্রী জ্যঁ মরো, অভিনেতা জ্যঁ-পিয়ের লিউ, জ্যঁ পল বেলমুন্দু, আলেন দ্যুলো, পরিচালক আনিয়েস ভারদা, ইতালিয়ান বার্নার্দো বার্তোলুচি, হলিউড অভিনেত্রী জেন ফন্ডা, পর্তুগিজ পরিচালক মানোয়েল দ্যঁ অলিভেরা প্রমুখ। সেই তালিকায় নাম উঠল অনিন্দ্যসুন্দরী জোডিরও।

]]>
বিয়ে আর বিচ্ছেদ, সুপার মডেলের কাছে জলভাত, কিন্তু এত নিষ্ঠুরতা? https://runnerbangla.com/kanye-west-singer-suffering-bipolar-disorder-kim-kardashian-supermodel-divorcing-him/2124/ https://runnerbangla.com/kanye-west-singer-suffering-bipolar-disorder-kim-kardashian-supermodel-divorcing-him/2124/#respond Tue, 08 Jun 2021 07:47:18 +0000 https://runnerbangla.com/?p=2124 রানার প্রতিবেদন : বাইপোলার ডিজঅর্ডারের ( Bipolar Disorder Disease ) সমস্যায় ভুগছনে বিশ্বখ্যাত গায়ক কানইয়ে ওয়েস্ট ( Kanye West ) ৷ এ-সময়ে তাঁর জরুরি ছিল ভালোবাসা। অথচ এই দুঃসময়েই তাঁকে ছেড়ে যাচ্ছেন সুপার মডেল স্ত্রী কিম কার্দাশিয়ান ( Kim Kardashian )। বাইপোলার ডিজঅর্ডারের জন্যই নাকি কিমের সংসারে অশান্তি ৷ স্বামীর সঙ্গে সঙ্গে নিজেও মানসিক অবসাদে চলে গিয়েছেন ৷ তাই বিচ্ছেদ চান কিম ৷ ২০১৪ সালে বিয়ে হয় কিমের ৷ কিমের বিয়ে নজর কেড়েছিল গোটা পৃথিবীর ৷

তা যে এভাবে ভেঙে যাবে তা ভাবতে পারছেন না কানইয়ের ফ্যানেরা ৷ কিন্তু সব সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন টেলিভিশন সঞ্চালিকা কিম কার্দাশিয়ান ৷ প্রায় ৬ বছরের বিয়ের সম্পর্ক তাঁদের। আট বছরের প্রেম। অথচ সব ভূলে বিবাহবিচ্ছেদ করতে চলেছেন তিনি ৷ এটা অনেকেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে কানইয়ের এই অসুস্থতার সময়ে। কেনি ওয়েস্টের সঙ্গে বিয়ের পর কিম কার্দাশিয়ান ওয়েস্ট নামেই কিমকে চেনেন বিশ্ববাসী।

কেনি ওয়েস্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৬ বছর আগে। তবে কিমের কাছে বিয়ে ভাঙা জলভাত। এটি তার তৃতীয় বিচ্ছেদ। চার সন্তানের জননী কিমের এ সংসারটিও আর সইল না। কিমের সঙ্গে কেনের প্রথম আলাপ ২০০৪ সালে, একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে। সে সময় তাঁর স্বামী ছিলেন ড্যামন থমাস। রে জে-কে পেয়ে ওই একই বছর থমাসকে ত্যাগ করেন কিম। শেষ হয় চার বছরের প্রথম দাম্পত্য জীবন।

থমাসের সঙ্গে বিচ্ছেদ হতেই কিম মাখো মাখো হন সংগীতশিল্পী রে জের সঙ্গে। বেশিদিন টেকেনি সেটাও। ২০০৭ সালে সঙ্গী রে জে’র সঙ্গে যৌনকর্মের ভিডিও ফাঁস হয়। চারদিকে ছিছি রব ওঠে। তবে কিম রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন, যেন কিছুই হয়নি। এরপর ২০১০ সালের অক্টোবরে কার্দাশিয়ান এনবিএ খেলোয়াড় ক্রিস হামফ্রিজের সঙ্গে প্রেম করেন এবং ২০১১ সালে বিয়ে করেন। মাত্র ৭২ দিন যেতেই ডিভোর্স।

সে সময় অনেকেই বলেছিলেন, কিম হামফ্রিজকে বিয়ে করেছেন মূলত পরবর্তী টেলিভিশন শো প্রমোট করার উদ্দেশ্যে। বারবার বিয়ে ডিভোর্স এসব কিমের কাছে যেন কিছুই নয়। হামফ্রিজের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই কিছুটা স্বস্তির আশায় ফিরে যান কেনির কাছে। কেনি সব জেনেও কিমকে বিয়ে করেন। আলাপের ৮ বছর পর দুজনেই স্বীকার করেন তাঁদের সম্পর্কের কথা। এরপর বিয়ে করেন ২০১৪ সালে।

গত বছর কেনির বাইপোলার ডিজঅর্ডার রোগের কথা প্রকাশ্যে আনেন কিম নিজেই। বলেন, তিনি এ পরিস্থিতির সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। তাই ডিভোর্সের সিদ্ধান্ত। তবে এবার কেউই এটাকে ভালোভাবে মেনে নিচ্ছেন না।

]]>
https://runnerbangla.com/kanye-west-singer-suffering-bipolar-disorder-kim-kardashian-supermodel-divorcing-him/2124/feed/ 0
যৌন উত্তেজক ওষুধ খাইয়ে হলিউডের নায়িকাকে ধর্ষণ https://runnerbangla.com/hollywood-heroine-raped-after-taking-sexually-arousing-drugs/1737/ Tue, 01 Jun 2021 07:45:00 +0000 https://runnerbangla.com/?p=1737 রানার ডেস্ক : হলিউডের জনপ্ৰিয় পরিচালক রব কোহেনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ তুলেছেন ইতালিয়ান অভিনেত্ৰী এশিয়া আর্জেন্টো। সম্প্ৰতি ইতালিভিত্তিক একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিষয়টি নিয়ে স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই সাক্ষাৎকারে এশিয়া অভিযোগ করেন, ‘ফাস্ট অ্যাণ্ড ফিউরিয়াস’ সিনেমার শুটিংয়ের সময় কোহেন তাঁকে হেনস্তা করেন এবং যৌন উত্তেজক পানীয় জিএইচবি পানে বাধ্য করেন।

তিনি জানান, ‘সে সময় আমি জানতাম না আমার সঙ্গে কী করা হতে চলেছে। পরদিন সকালে আমি কোহেনের বিছানায় নিজেকে বিবস্ত্ৰ অবস্থায় পেয়েছিলাম। তাতেই বূঝে যাই আমার সর্বনাশ হয়ে গেছে। ‘তবে কোহেনের পক্ষ থেকে তাঁর মুখপাত্ৰ জানান, এশিয়ার যৌন হয়রানির অভিযোগ সম্পূৰ্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্ৰান্তিকর। তাঁর মতে, কোহেন ও এশিয়ার মধ্যে কাজের খাতিরে একটা সুন্দর সম্পৰ্ক রয়েছে, এমনকি কোহেন তাঁকে বন্ধু মনে করেন।

তাই এই অভিযোগ বিভ্ৰান্তিকর। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। এশিয়া বরং এই ধর্ষণের বিচার চেয়েছেন। এর আগেও কোহেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুটি অভিযোগ উঠেছিল। এর মধ্যে একটি আবার তাঁর নিজেরই কন্যার। কোহেনের মেয়ে ভালকিরি ওয়েদার অভিযোগ করেছিলেন, তিনি যখন শিশু ছিলেন তখন তাঁর উপর যৌন নিৰ্যাতন করেছিলেন তাঁর বাবা।

বাবা হয়ে যদি মেয়ের ওপর যৌন নির্যাতন করতে পারেন, তাহলে এশিয়ার সঙ্গে কী ঘটেছে তা বোঝাই যায়। সম্প্রতি যৌন হয়রানি করার দায়ে বিখ্যাত কৌতুক অভিনেতা অ্যান্ডি ডিককেও একটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। ছবির কয়েকজন ছোট চরিত্রের কিশোরী অভিনেত্রীর শরীরের আপত্তিকর নানা স্থানে স্পর্শ করতেন বলে অভিযোগ এসেছে।’এক্স ম্যান’ সিরিজের পরিচালক ব্রিট রটনারও ভদ্রলোক নন।

এখন পর্যন্ত ছয়জন নারী তাঁর বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন। এর মধ্যে আছেন ‘এক্স ম্যান’ তারকা অলিভিয়া মুনের মতো অভিনেত্রীও। অস্কারজয়ী নির্মাতা হার্ভি ওয়াইনস্টিন তো সবার ওপরে। হার্ভির যৌন কেলেঙ্কারির খবর প্রথম ফাঁস করে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কার পত্রিকা। হলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রী থেকে শুরু করে উঠতি মডেলরা তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।

এরপর থেকেই মূলত সাহস করে এগিয়ে আসেন অন্য ভুক্তভোগীরা। তাঁরাও যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলেন। এঁদের মধ্যে অনেকে হার্ভির দ্বারা নির্যাতিত হওয়ার বিস্তারিত বর্ণনা দেন।নবাগতরা ছবির জন্য যখন অডিশন দিতে যান তখন নানাভাবে প্রযোজক ও পরিচালকদের লালসা ও হেনস্তার শিকার হতে হয়। কেউ কেউ বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন আবার কেউ-বা একেবারে চেপে যান।

তেলুগু অভিনেত্ৰী শ্ৰী রেড্ডি বিষয়টি নিয়ে ভীষণভাবে সোচ্চার হয়েছিলেন এবং তাঁর প্ৰতিবাদ এতটাই শক্তিশালী ছিল যে তেলুগু ফিল্ম চেম্বার অব কমাৰ্সের বাইরে প্ৰায় নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকেন। যা এক কথায় বলতে গেলে নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকেই।নিজের ব্যাপারে তিনি খোলাখুলি জানান, ‘জোর করে যৌন সম্পৰ্ক স্থাপন করতে বাধ্য করা হয়েছিল আমাকে।

সেই লোকটি আমাকে যখন ডিওতে আসতে বলে, আমি বলেছিলাম ছবির ব্যাপারে কথা বলার জন্য আমি যেতে পারি, কিন্তু তার বেশি কিছু নয়। কিন্তু যাওয়ার পরেই জোর করে যৌন সহবাস করা হয়, যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ‘শ্ৰী তাই স্টুডিওগুলিকে ব্যাখ্যা করেছেন নবাগতাদের জীবন নষ্ট করার জায়গা হিসাবে।

সেখানে বড় বড় পরিচালক, প্ৰযোজক, হিরো কেউই এই নষ্টামি করতে ছাড়ে না। আর জায়গাটাও অপকৰ্মের জন্য নিরাপদ, কেননা চট করে কেউ ভিতরে ঢুকে যেতে পারবে না। পুলিশ বা সরকারও বিষয়টাকে কোনও বড় ইস্যু হিসাবে দেখবে না, কেননা কুকীর্তি যারা করে তারা সব রাঘব বোয়াল।

]]>