বিনোদন – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 01 Jan 2022 12:45:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png বিনোদন – Runner Bangla https://runnerbangla.com 32 32 BIG BREAKING: নতুন বছরে বড় খবর, করোনা বধে এমাসেই ওষুধের ছাড়পত্র https://runnerbangla.com/advent-of-covid-medicine-molnupiravir/4790/ Sat, 01 Jan 2022 12:45:35 +0000 https://runnerbangla.com/?p=4790 নতুন বছরের গোড়াতেই সবচেয়ে বড় চমক হতে চলেছে Molnupiravir( মলনুপিরাভির)। করোনাকে প্রতিহত করতে এতদিন ধরে টিকাকে হাতিয়ার করে লড়াই চালিয়ে এসেছে বিশ্বের মানুষ। এবার এলো খাবার ওষুধ। বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি সংস্থা ওষুধ প্রস্তুত করলেও এখনো পর্যন্ত কোথাও বাণিজ্যিকভাবে ব্যাপকহারে তার ব্যবহার শুরু হয়নি। ওষুধের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হবার পর এখন সেটা অনুমোদনের অপেক্ষায়। ভারতে ইতিমধ্যে এ ওষুধ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার কোম্পানি।

ভারতের সাবজেক্ট এক্সপার্ট কমিটির তরফ থেকে ফাইজার-এর কাছে বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে, এই ওষুধ ডায়াবেটিসের মতো জটিল অসুখ যাদের আছে, তাদের ক্ষেত্রে কী ভূমিকা নেয়, সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর রিপোর্ট জমা পড়েছে এবং সেটা খতিয়ে দেখার কাজও প্রায় শেষ। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

ইতিমধ্যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ ভারতের মতই তথ্য খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। যদিও অন্য আরেকটি সংস্থা ব্রিটেনে তাদের রিপোর্ট জমা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখেই বৃটেনের মেডিসিন এন্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটেড এজেন্সি সেদেশে ওষুধের অনুমোদন দিয়ে দিয়েছে । ফলে ইতিমধ্যে ব্রিটেনে সেই ওষুধ ব্যবহারের তোড়জোড় শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওমিক্রনে প্রথম আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় ওষুধের পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষ পর্যায়ে।

সেখানকার চিকিৎসকরা জানাচ্ছেন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল, এই ওষুধ ব্যবহারের পরে দেখা গেল ৫০% ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে ভারতে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভারতের বাজারে কবে আসতে চলেছে ওষুধ? ভারতীয় চিকিৎসকরা জানাচ্ছেন, মাত্র কয়েক মাসের অপেক্ষা। এন্টিভাইরাল মেডিসিন হাতে পেলে করোনাকে কাবু করা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন চিকিৎসকরা।

]]>
ধূমকেতুর মতো উত্থান, বিস্ময়কর বিদায়, আজও হিমশীতল রহস্যে দিব্যার মৃত্যু https://runnerbangla.com/divya-bharati-unusual-death/4690/ Thu, 26 Aug 2021 09:44:54 +0000 https://runnerbangla.com/?p=4690 রানার প্রতিবেদন: দেখতে দেখতে ২৮ বছর পার। আজও অজানা বলিউডের হট গার্ল অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুরহস্য। ১৯৯৩ সালের ৫ এপ্রিল পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। তখন তাঁর বয়স ১৯ বছর। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এই স্বপ্নসুন্দরীকে। দিব্যার এই রহস্যজনক মৃত্যু নিয়ে বইও লিখেছিলেন ট্রয় রিবেইরো। পতনের ঘটনাস্থলে যারা ছিলেন, তাঁদের অনেকের সঙ্গে কথা বলে বহু অজানা তথ্য প্রকাশ করেছিলেন ট্রয়।
১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে জন্ম দিব্যার। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তারপর তেলুগু ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে অভিনয়ে প্রবেশ করেন। প্রথম হিন্দি ছবি ‘বিশ্বাত্মা’। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় এই সুন্দরীকে। ‘দিওয়ানা’-তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ‘শোলা অউর শবনম’-এ অভিনয়ের সময় গোবিন্দর সঙ্গে আলাপ। তাঁদের মধ্যেও নাকি প্রেমসম্পর্ক গড়ে উঠেছিল, এমন গুঞ্জন ছড়িয়েছিল।গোবিন্দ বলেছিলেন, ‘দিব্যাকে আমার ভাল লাগে। তিনি এত মোহময়ী রূপসী যে তাঁর সামনে পুরুষরা নিজেকে সামলাতে পারবে বলে মনে হয় না। তবে আমী দিব্যার মোহে পা দিইনি।’
ট্রয়ের বয়ান অনুযায়ী দিব্যা মানসিক অবসাদে ভুগছিলেন। শেটা বহু দিন ধরেই। জানা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রচুর মদ্যপান করেছিলেন তিনি। সেদিন বাড়িতে একাধিক অতিথি এসেছিলেন। দিব্যা নিজের গ্লাস নিয়ে বারান্দায় একাকী সময় কাটাচ্ছিলেন। পড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে যান। ট্রয় জানিয়েছেন, অতিথিরাই হাসপাতালে নিয়ে যান এই সুন্দরীকে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সারা দেশ ভেসে যায় শোকে।
ট্রয়ের লেখা থেকে জানা যায়, দিব্যার স্বামী সাজিদ নাদিওয়াদওয়ালা হাসপাতালে পৌঁছেছিলেন মৃত্যুর ঘণ্টা খানেক পরে। দিব্যার মৃতদেহ দেখে তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন।তাঁকে আইসিসিইউ-তে ভর্তি করা হয়। দিব্যার এক অতিথি ছিলেন ডিজাইনার নীতা লুল্লা। পুলিশকে তিনি জানান, কয়েক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেছে। তাই তিনি স্পষ্ট করে জানেন না যে দিব্যা আত্মহত্যা করেছিলেন, নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন।
দিব্যা নাকি বারান্দার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। নীতা তাঁকে বাঁচানোর জন্য এগোতে থাকেন। সঙ্গে সঙ্গে দিব্যার ঝাঁপ। সেদিন সন্ধেবেলা নাকি স্বামী সাজিদের সঙ্গে ঝগড়া হয় দিব্যার।
এদিকে এক প্রতিবেশী বলেন, সাজিদের সঙ্গে ঝগড়ার পর অনেকগুলি ঘুমের ওষুধ খান দিব্যা। সাজিদ ভয় পেয়ে তাদের প্রতিবেশী নীতা লুল্লা ও তাঁর স্বামীকে ডাকেন। তাঁরা এসে দিব্যার ভাই এবং সাজিদকে বের করে দেন।
দিব্যার মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে গিয়েছিলেন বনি কাপূর, গোবিন্দ, সঞ্জয় কাপূর, সাইফ আলি খান প্রমুখ। গোবিন্দর মাধ্যমেই পরিচয় প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার সঙ্গে। তার পর বন্ধুত্ব, প্রেম। ১৯৯২ সালের ১০ মে বিয়ে। তারপর দিব্যা ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন নাম হয় সানা।

]]>
পর্নকাণ্ড : বোমা ফাটালেন শ্রুতি https://runnerbangla.com/shruti-gera-porn-story-raj-kundra/4442/ Sun, 25 Jul 2021 06:43:46 +0000 https://runnerbangla.com/?p=4442 রানার প্রতিবেদন : রাজ কুন্দ্রার বিরুদ্ধে বোমা ফাটালেন নবাগতা অভিনেত্রী শ্রুতি গেরা ( Shruti Gera )। কুন্দ্রার পর্নঅ্যাপের ভিডিওয় অভিনয়ের জন্য কুপ্রস্তাব দেওয়া হয়েছিলো তাঁকেও। যদিও তাঁকে বলা হয়েছিলো, একটি ওয়েব সিরিজের জন্য শ্রুতিকে অভিনয় করতে হবে। কিন্তু শ্রুতি সেই প্রস্তাবে রাজি হননি। পর্নকাণ্ডে রাজের গ্রেফতারির পর সেই খারাপ অভিজ্ঞতার কথা জনসমক্ষে প্রকাশ করলেন তিনি।

তিনি বলেন, ‘কুন্দ্রার পর্নজগৎ থেকে নিজেকে যে শেষমেশ নিরাপদ রাখতে পেরেছি এটাই আমার সৌভাগ্য। আমিও শিকার হতে হতে বেঁচে গেছি।’ শ্রুতি জানান, একাধিক কাস্টিং ডিরেক্টরেরকাছ থেকে ফোন এসেছিলো শ্রুতির কাছে। বলা হয়েছিলো, এবার ডিজিটাল দুনিয়ায় মানে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন রাজ কুন্দ্রা ( Raj Kundra )। তাঁর সঙ্গেও শ্রুতির আলাপ করিয়ে দেওয়া হবে।

কিন্তু খারাপ কিছুর গন্ধ পেয়ে তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দেন শ্রুতি। রাজের গ্রেফতারির পর এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন শ্রুতি। বলিউড ও টেলিদুনিয়ায় কাজ করার অভিজ্ঞতা যে অত্যন্ত খারাপ, সেসব জানালেন শ্রুতি। তাঁর বক্তব্য, ‘আমরা সবাই জানতাম রাজ কুন্দ্রার বিশাল নামডাক। অনেক বড় ব্যাবসা। কিন্তু দেখুন, তিনি আসলে পর্ন বানাতেন!’ বলিউডে নবাগত-নবাগতা ও পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের হামেশাই এই ধরনের অবমাননাকর ঘটনার সম্মুখীন হতে হয় বলে দাবি করেছেন শ্রুতি।

শ্রুতি জানিয়েছেন, ‘জোরজব্রদস্তি নেশা করিয়ে তাঁদের অজান্তেই আপত্তিকর ও নোংরা ভিডিও তুলে তার পর এই ধরনের পর্ন বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর জন্য দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়।‘ তাঁর মতে, বলিউডে এটা খুবই সাধারণ ঘটনা। যত্রতত্র যখনতখন দেখা যায় এই নোংরা কর্মকাণ্ড।’ যারা তারকা, তাঁদের কোনও অডিশন নেওয়া হয় না।

মুখ্য চরিত্রে কে বা কারা অভিনয় করবেন, সেটা আগে থেকেই স্থির করা থাকে। সমস্ত সমস্যা বাধাবিপত্তির সম্মুখীন হতে হয় ছোট শিল্পীদের অথবা নবাগতদের। শ্রুতি জানান, শুধু মেয়ে নয়, ছেলেদেরও এমন ভিডিওর জন্য ব্ল্যাকমেল করা হয়। তাঁদের দেয়ালে পিঠ ঠেকে যায়, আর কোনো পথ খোলা থাকে না।

]]>
বিচারকের আসন থেকে সরানো হবে শিল্পাকে, ভূমিকা নিয়ে সন্দেহ https://runnerbangla.com/shilpa-shetty-remove-reality-show-super-dancer-judge-role/4370/ Fri, 23 Jul 2021 05:31:26 +0000 https://runnerbangla.com/?p=4370 রানার প্রতিবেদন : পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রা ( Raj Kundra ) গ্রেফতার হয়েছেন। এর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের ( Mumbai Police ) সন্দেহের তালিকায় রয়েছেন তিনি। শিল্পা এখন বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। শিল্পার হাতে সিনেমা নেই, একটা নাচের শোয়ে বিচারক হিসেবে টাকা রোজগার করছিলেন।

সেই শো এবার তাঁকে বিদেয় কড়বে বলে জানা গেছে। সোনির জনপ্রিয় ড্যান্স রিয়ালিটি শো ‘সুপারড্যান্সর’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শিল্পা। এই শোয়ের একজন বিচারক রূপেই দেখা যায় তাঁকে। বাকি দুই বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কপূর। স্বামীর এই গ্রেফতারের খবর সামনে আসতেই শুটিং বাতিল করে দিয়ে চলে গেছেন শিল্পা। শোয়ের শুটিং অবশ্য বাতিল করেননি শো কর্তৃপক্ষ।

দুই বিচারকদের নিয়ে পুরোদমে ওই জনপ্রিয় শোয়ের শুটিং চালু রেখেছেন শো কর্তৃপক্ষ। বিভিন্ন সুত্রে প্রকাশ, শো থেকে শিল্পাকে সরিয়ে করিশ্মা কাপুরকে বিচারক হিসেবে আনতে চলেছে চ্যানেল। এদিকে, একের পর ফাঁস হয়ে পড়ছে কুন্দ্রার কুকীর্তি। পর্ন ভিডিও ( Porn Video ) কেসে বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। আর সেখানেই তাদের হাতে উঠে এসেছে ৭০টি পর্ন ভিডিও।

এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন কুন্দ্রার ব্যক্তিগত সহকারী উমেশ কামাথ। বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না বলে জানিয়েছে পুলিশ। তদন্তের খাতিরেই কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায় আছে। তাই রাজের বাড়িতে বার বার হানা দিচ্ছে মুম্বাই পুলিশ। বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই ব্রিটেনের কোম্পানিতে ভিডিও পাঠানো হতো কিনা। শিল্পা-রাজের গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। পুলিশের হাতে এসেছে কুন্দ্রা এবং উমেশ কামাথের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এই চ্যাট থেকে জানা গিয়েছে তারা এই ভিডিওগুলো রাখার জন্য সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।

সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা। কুন্দ্রাকে ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের গোয়ান্দারা। পাশাপাশি পুলিশের সন্দেহের নজরে আছেন রাজের স্ত্রী শিল্পা শেঠিও। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পাও।

]]>
দ্বিতীয় ইনিংস শুরু করতে চান সুপার হট মন্দাকিনী https://runnerbangla.com/1985-movie-ram-teri-ganga-maili-actress-mandakini-bollywood-comeback/4306/ Thu, 22 Jul 2021 06:42:39 +0000 https://runnerbangla.com/?p=4306 রানার প্রতিবেদন : বলিউডের সুপারহট মন্দাকিনীর ( Mandakini ) সঙ্গে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ( Dawood Ibrahim ) সম্পর্কের কথা নিয়ে একসময় সারা দুনিয়ায় ঝড় বয়ে গিয়েছিল। এই সম্পর্কের জন্য নিজের ভাবমূর্তি খারাপ করে ফেলেছিলেন এই সুন্দরী। তাঁকে ঘিরে আজও নানান গুজব ভেসে বেড়ায়। কারও কথায় তিনি নাকি ওষুধের ব্যবসা করছেন। আবার কারোর কথায় তিনি তিব্বতে যোগব্যায়াম শেখান। মন্দাকিনী এক বৌদ্ধ চিকিৎসককে বিয়ে করেছেন এবং তিনি দালাই লামার ( Dalai Lama ) অনুসারী, এমন অদ্ভুত সব তথ্যও জানা গেছে।


১৯৮৫ সালে মুক্তি পাওয়া রাজ কাপুরের ( Raj Kapoor ) ‘রাম তেরি গঙ্গা মইলি’ ( Ram Teri Ganga Maili ) ছবির একটি গানের দৃশ্যে ঝরনার জলে ফিনফিনে সাদা শাড়ি পরা মন্দাকিনী তোলপাড় করেছিলেন কোটি পুরুষের হৃদয়ে। সেই শাড়ি এতই ভিজে ছিল যে মন্দাকিনীর স্তনযুগল উদ্ভাসিত হয়ে উঠেছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে সুপার হট দৃশ্য হয়ে থেকে গেছে সেই দৃশ্যটি। রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ মুভিটির মধ্য দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মন্দাকিনী ( Mandakini )।

প্রথম ছবির মাধ্যমেই সমালোচকদের প্রশংসা ও দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘রাম তেরি গঙ্গা মইলি’র পর হাতে গোনা কয়েকটি ছবিতেই দেখা গিয়েছিল মন্দাকিনীকে। সেসব ছবিতেও সেক্স ডল ছিলেন তিনি। অভিনয় করেছিলেন একাধিক বাংলা ছবিতেও। তবে দীর্ঘদিন ধরেই লাইম লাইটের আড়ালে রয়েছেন এই তারকা। সবশেষ ২০০২ সালে ‘সে আমার প্রেম’ ছবিতে দেখা গেছে তাঁকে।

সাম্প্রতিক খবর হলো, বলিউডে কামব্যাক করতে চলেছেন মন্দাকিনী। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য পড়া শুরু করে দিয়েছেন তিনি। বিভিন্ন পরিচালক-প্রযোজকদের সঙ্গে বসে আলোচনা-বৈঠকও সারছেন। বেশ কিছু হিন্দি সিরিয়ালের প্রস্তাবও তাঁর কাছে গেছে। তবে সেসব অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। মন্দাকিনীর ইচ্ছে বড়পর্দাতেই কামব্যাক করতে চান তিনি। সঙ্গে চুটিয়ে কাজ করতে চান ওয়েব সিরিজেও। দীর্ঘ ১৯ বছর পর আবার পর্দায় ফিরছেন মন্দাকিনী। এখন দেখার এই গুজবের সত্যতা কতখানি।

]]>
উপহার এক বোতল মদ, দাম ১৩ লক্ষ টাকা, দেখুন কে কাকে দিলেন https://runnerbangla.com/nick-jonas-13-lakh-rupees-expensive-red-wine-priyanka-chopra-birthday-gift-london/4244/ Wed, 21 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4244 রানার প্রতিবেদন : ভালোবেসে ২০১৮ সালে নিজের থেকে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra )। যোধপুরের ( Jodhpur ) উমেইদ ভবনে হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে সম্পন্ন হয়েছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। ১০ বছরের বলে নানা কথা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। কেউ কেউ তো বলেছিলেন এই তারকাদম্পতির বিয়ে ছয় মাসের বেশি টেকসই হবে না। কিন্তু সেসব কথাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রিয়াঙ্কা।

দেখতে দেখতে দাম্পত্যজীবনের দুই বছর পূর্ণ করে ফেলেছেন এই তারকাদম্পতি। এ-বছর ৩৯তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। তবে বলিউডের এই অভিনেত্রী তাঁর জীবনের এই বিশেষ দিনটিতে অপেক্ষায় ছিলেন একজনের শুভেচ্ছার। আর তিনি হচ্ছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর স্বামী নিক ( Nick Jonas )। কেননা বিয়ের পর এবারই প্রথম স্বামীকে ছাড়া নিজের জন্মদিন কাটালেন পিগি। নিক আছেন আমেরিকায়।

প্রিয়াঙ্কা আছেন লন্ডনে ( London )। দূরে থেকেও নিক যে এভাবে প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবেন, তা টেরও পাননি অভিনেত্রী। লন্ডনেই প্রিয়াঙ্কার জন্য নিক পাঠালেন দামী রেড ওয়াইনের ( Red Wine ) বোতল! যার দাম ১৩ লক্ষ টাকা। ১৯৮২ সাল থেকে ভিন্টেজ করা হয়েছিল এই ওয়াইন। লন্ডনে বসে নিকের কাছ থেকে এরকম উপহার পেয়ে আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে সেই বোতলের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘লাভ ইউ নিক জোনাস!

’এদিকে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিক লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। এই বিশ্বের সমস্ত খুশি তোমার জন্য। আজ এবং আগামী সব দিনই তোমায় ভালোবাসি।’ হলিউড-বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, নিজের কাজের মতোই বৈবাহিক জীবন সম্পর্কেও তিনি ভীষণ সতর্ক। এখনও বিয়েটাকে কাজের সঙ্গে তুলনা করেন না।

]]>
ব্লুফিল্ম বানানোর অভিযোগ, গ্রেফতার শিল্পা শেঠীর স্বামী রাজ https://runnerbangla.com/shilpa-shetty-husband-raj-kundra-arrested-allegations-making-blue-film/4204/ Tue, 20 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4204 রানার প্রতিবেদন : ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পা শেঠির ( Shilpa Shetty ) স্বামী রাজ কুন্দ্রা ( Raj Kundra )। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি ( Porn Film ) তৈরির একটি চক্রের হদিশ পায় তারা। অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেই ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ এফআইআর দায়ের করে, শুরু হয় তদন্ত।

সেই তদন্তের হাত ধরেই শেষ পর্যন্ত উঠে এলো রাজ কুন্দ্রার ( Raj Kundra ) নাম। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নীলছবি তৈরির চক্রের মূল পান্ডার নাম রাজ কুন্দ্রা। তাদের অভিযোগ রাজ কুন্দ্রার নেতৃত্বে নীল ছবি তৈরি চক্র দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে আসছিল। পুলিশের নজর পড়ার পরেই বিষয়টি তদন্ত শুরু হয়। কোটিপতি রাজ কুন্দ্রা বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজ কুন্দ্রা এটা দ্বিতীয় বিয়ে।

শুধু ভারতবর্ষে নয় লন্ডনেও ব্যবসা রয়েছে তার। কোটি কোটি টাকার মালিক রাজ কুন্দ্রার এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়ার খবরে বিস্মিত গোটা বলিউড। অবাক বাণিজ্য মহলও। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে কুন্দ্রাকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পুলিশের দাবি, কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণপত্র হাতে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

]]>
যে চুমু খেতে চূড়ান্ত কষ্ট করতে হয়েছিল করিশমাকে https://runnerbangla.com/karisma-kapoor-kiss-aamir-khan-raja-hindustani-film/4153/ Mon, 19 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4153 রানার প্রতিবেদন : দেখতে দেখতে ৪৭ বছর বয়স হয়ে গেল বলিউডের একসময়ের হট গার্ল করিশমা কাপুরের ( Karisma Kapoor )। বলিউডের এই সাড়া জাগানো নায়িকা কোটি কোটি তরুণের নয়নের মণি ছিলেন। সম্প্রতি জন্মদিন উপলক্ষে আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল করিশমা ও আমির খান ( Amir khan ) অভিনীত সুপার হিট ‘রাজা হিন্দুস্তানি’ ছবির এক চুম্বন দৃশ্য। ভিডিওটি ভাইরাল হওয়ার বিশেষ একটি কারণ রয়েছে।

এটা শুধু চুম্বনের জন্য নয়, বলিউডে কতই তো চুমুর দৃশ্য আছে। আসলে এই চুমু একটি রেকর্ড। কেননা এই চুম্বনটিই হলো হিন্দি সিনেমার পর্দার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা চুম্বন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে করিশমা বলেছেন, ছবিতে ওই চুমুর দৃশ্যের জন্য দুজনকে নাকি খুব খাটতে হয়েছিল। হঠাৎ করেই রানিখেতে মুষলধারে বৃষ্টি নামে। একদিকে বৃষ্টি আর একদিকে হাড় হিম করা ঠাণ্ডা। করিশমা পাতলা একটা শাড়ি পরে ছিলেন।

করিশমা এবং আমির দু’জনেই বৃষ্টিতে পুরো ভিজে চপচপে হয়ে গিয়েছিলেন। তখন একটা গাছের নীচে আমির করিশমার ঠোঁটে ঠোঁট গুঁজে দেয়। বহুবার রিটেক হয় এই দৃশ্যটি। বারবার চুমু খেতে খেতে খুব ক্লান্ত হয়ে পড়েন করিশমা। করিশমা বলেন, ‘সেই শুটিং আজও ভুলতে পারিনি। কতবার যে আমিরকে চুমু খেতে হয়েছিল তার হিসেব নেই।‘ ‘রাজা হিন্দুস্তানি’ ( Raja Hindustani ) মুক্তি পায় ১৯৯৬ সালে। ছবিটি মুক্তির পর চুম্বন দৃশ্য নিয়েও নানা মহলে তৈরি হয়েছিল বিতর্ক।

এখানেই শেষ নয় প্রথমে সেন্সর বোর্ড ছাড় দিলেও পরে বিতর্কের কারণে ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়ারও দাবি ওঠে। তবে দীর্ঘতম এই চুমুটি থেকেই যায়। নব্বই দশকের বলিউডের কথা মনে করলেই আমাদের সামনে যে নামটি সবার আগে চলে আসে তিনি করিশমা কাপুর। অসাধারণ অভিনয় দিয়ে আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলিউডে পা রাখার ৩০ বছর পার করেছেন বিখ্যাত কাপুরবাড়ির রণধীর কাপুরের এই বড় কন্যা।

বলিউডে নিজের ৩০ বছরের মাইলফলক স্পর্শ করাকে কেন্দ্র করে একটি ভিডিও-ও প্রকাশ করেন করিশমা। ভিডিওটি তৈরি করেন কীর্তিকা গিল। করিশমার বলিউড সিনেমার অভিষেক হয় ‘প্রেম কয়েদি’ সিনেমায়। তাঁর সুপার হিট মুভির মধ্যে রয়েছে ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’, ‘হাশিনা মান জায়েগি’, ‘রাজা হিন্দুস্তানি’ ‘হিরো নাম্বার ওয়ান’, ‘দিল তো পাগল হ্যায়’ ইত্যাদি।

]]>
বলিউড সুন্দরীদের হলোটা কী? ছাদনাতলা ছাড়তেই সন্তান প্রসব দিয়ার https://runnerbangla.com/bollywood-beauty-dia-mirza-become-mother-secretly/4120/ Sun, 18 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4120 রানার প্রতিবেদন : বলিউডের হলটা কী! অভিনেত্রী তথা প্রাক্তন বিউটি কুইন দিয়া মির্জা ( Dia Mirza ) মা হয়েছেন। সে তো হতেই পারেন। কিন্তু বিয়ের মাত্র ৩ মাস পর মা হলেন এই সুন্দরী। বিয়ের কিছুদিন না যেতেই তাঁর বেবি বাম্পের ছবি সামনে আসে। তখন মাত্র ৪৫ দিন পার হয়েছীল। এই নিয়ে বিতর্কের মধ্যেই দিয়া সাফ জানিয়ে দেন যে, হ্যাঁ, অন্ত:সত্ত্বা ( Pregnant ) হওয়ার পরেই বিয়ে করেছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া এবং ব্যবসায়ী বৈভব রেখি।

দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে করোনাকালেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের ( Mumbai ) বান্দ্রায় নিজ বাসভবনের বাগিচায় বিয়ে করেন বৈভব। পরিবেশ সচেতন দিয়ার বিয়ের অনুষ্ঠান ছিল ইকো-ফ্রেন্ডলি। এর জেরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। বিয়ের পর স্বামীর সঙ্গে মলদ্বীপে হানিমুনে গিয়েছিলেন দিয়া। সঙ্গে ছিল সৎ কন্যা সামাইরা। স্বামী এবং মেয়েকে নিয়ে দারুণ সময় কেটেছিল দিয়ার।

সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন অভিনেত্রী। এবার সন্তান হওয়ার রহস্যও লুকিয়ে রাখেন দিয়া। গত ১৪ মে পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু দু মাস পর জানালেন সন্তানের পৃথিবীর আলো দেখার খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে দিয়া ও বৈভব জানিয়েছেন, সন্তানের নাম রাখা হয়েছে অব্যয়ন আজাদ রেখি। সন্তান সময়ের আগেই পৃথিবীতে এসেছে। এ-কারণে নবজাতককে আইসিইউ-তে রাখা হয়েছিল দীর্ঘদিন।

তাই বিষয়টি গোপন ছিল। অন্তঃসত্ত্বা থাকাকালে দিয়া মির্জা নানা শারীরিক জটিলতায় ভুগেছিলেন। এমনকি তীব্র ব্যাকটেরিয়া সংক্রমণও হয়েছিল তাঁর। তবে নিরাপদেই সন্তান প্রসব করেন বিউটি কুইন। ৩৯ বছরের দিয়ার অব্যয়নই প্রথম সন্তান। প্রসঙ্গত এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। দিয়ার প্রথম স্বামী শাহিল সাংঘা। বর্তমান স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী।

তাঁদের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৈভবও আগে বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী সুনয়না। বৈভবের বিয়ের সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। সুনয়না ভীষণ খুশি যে তাঁর মেয়ে সামাইরার পরিবারের পরিসর আরও খানিকটা বৃদ্ধি পেল। উল্লেখ্য, বৈভব-সুনয়নার কন্যা সামাইরা।

]]>
গর্ভবতী হয়েছেন অবিবাহিত কৃতি? ছবি দেখে হতচকিত ভক্তকুল https://runnerbangla.com/kriti-sanon-surrogacy-pregnant-bollywood-movie/4090/ Sat, 17 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4090 রানার প্রতিবেদন : বিয়ে হয়নি, এদিকে অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউড হটি কৃতী স্যানন ( Kriti Sanon )। তাও আবার সারোগেসির মাধ্যমে। ব্যাপারটা কী? ব্যক্তিগত জীবনে খুবই হাসিখুশি ও প্রাণবন্ত কৃতী । তবে পাঁচটি বিশেষ কারণে কৃতীর মুখ খুশিতে আরও ঝলমল করে ওঠে। এই পাঁচটি কারণ হলো ভক্তদের ভালোবাসা, পরিবারের সঙ্গ, বড় ব্যানার ও বড় তারকা, বৃষ্টি এবং পুরস্কার। সামাজিক যোগযোগ মাধ্যমে কৃতি তাঁর অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আর ভক্তদের ভালোবাসাভরা বাৰ্তা পান।

এসবই তাঁকে আরও ভালো কাজ করার প্রেরণা জোগায়। কিন্তু এসব কী? এদিকে জানা গেছে সন্তানের বাবা নাকি বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ( Pankaj Tripathi )। অন্তঃসত্ত্বা অবস্থার ছবীও সামাজিক মাধ্যমে ফলাও করে শেয়ার করেছেন কৃতী। আসলে এসব বাস্তব ঘটনা নয়।কৃতী গর্ভবতী হয়েছেন সিনেমার গল্পে। আগেই এ ব্যাপারে আভাস দিয়েছিলেন কৃতী। শেয়ার করেছিলেন তাঁর আগন্তুক ‘মিমি’ ( Mimi ) সিনেমার লুক। সেই মুভির ট্রেলার প্রকাশ্যে এসেছে।

কৃতী ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অত্যন্ত শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, শাই তামহ্নকড়, মনোজ পাহোয়া প্রমুখ । লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘মিমি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কৃতী। রাজস্থানের এক নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি আর ট্যাক্সি ড্রাইভার ভানুর ভূমিকায় রয়েছেন পঙ্কজ। ভানুই সারোগেসির ( Surrogacy ) মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে অর্থ উপার্জনের প্রস্তাব দেয় মিমিকে । সেই প্রস্তাবে রাজিও হয়ে যায় সে।

কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পরেই ঘটে এক অনভিপ্রেত ঘটনা। বিদেশের যে দম্পতি (ইভলিন এডওয়ার্ডস ও আইডেন হোয়াইটক) সারোগেসির প্রস্তাব দিয়েছিল, তারা বেপাত্তা হয়ে যায়। সমাজের লাঞ্ছনা, পরিবারের গঞ্জনার মধ্যে পড়ে মিমি সকলকে বলে, ভানুই তার সন্তানের বাবা। এই নিয়ে জমজমাট মুভি ‘মিমি’।উল্লেখ্য, কৃতী তাঁর অভিষেক সিনেমাতেই পুরস্কার জিতেছিলেন। ‘হিরোপান্তিক’ সিনেমার জন্য সেরা নবাগতা নায়িকা হিসাবে পুরস্কার পেয়েছিলেন কৃতী।

]]>