ভ্রমণ – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 17 Jun 2021 07:52:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png ভ্রমণ – Runner Bangla https://runnerbangla.com 32 32 গোটা বিশ্বের কাছে বিস্ময় হোটেল প্যালেসিও দে সাল, কিন্তু কেন? https://runnerbangla.com/bolivia-hotel-palacio-de-sal-la-paz-world-wonder/ Thu, 17 Jun 2021 07:00:00 +0000 https://runnerbangla.com/?p=2584 রানার প্রতিবেদন : আমাদের বাস্তবের পৃথিবীতেই এমন একটি জায়গা আছে যেখানে প্ৰাসাদ তৈরি করা হয়েছে নুন তথা লবণ দিয়ে। বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু এটা বাস্তব। ঘটনাটি ঘটেছে বলিভিয়াতে ( Bolivia )। বলিভিয়ার রাজধানী লা পাজে ( La Paz ) এখন পৰ্যটকদের সংখ্যা আচমকাই অনেকটা বেড়ে গেছে, তার নেপথ্যের কারণটি হল এই নুনের প্ৰাসাদ। লা পাজের দক্ষিণাংশে সালার দে ইয়ুনি ( Salar de Uyuni ) নামক একটি স্থানে তৈরি হয়েছে নুনের প্ৰাসাদ, স্থানীয় ভাষায় এর নাম প্যালেসিও দে সাল ( Palacio de Sal )।

তবে আদতে এটি একটি হোটেল। সেই হোটেলটি দেখতেই বলিভিয়ার এই দক্ষিণাংশটিতে এখন পৰ্যটকদের ভিড় সামাল দিতে রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছে স্থানীয় প্ৰশাসন। কেননা হোটেলের সবকিছুই নুন দিয়ে তৈরি। তা সে চেয়ার-টেবিল, খাট মানে আসবাব হোক কিংবা দেওয়াল, মেঝে, সিলিং সবকিছুই। হোটেলটি কিন্তু বেশ পুরনো।

১৯৯৩ সালে যখন হোটেলটি প্ৰথম তৈরি হয়, তখন সেখানে ছিল মাত্ৰ বারোটি ঘর। কিন্তু পয়ঃপ্ৰণালি ব্যবস্থা ঠিকমতো না থাকায় তা থেকে পরিবেশ দূষণ হচ্ছে, সেই অভিযোগে বন্ধ করে দেওয়া হয় হোটেলটি। বন্ধ হলে কী হবে প্যালেসিও দে সাল কিন্তু তখন থেকেই আগত দৰ্শনাথীদের মধ্যে সাড়া জাগিয়েছিল। ২০০৭ সাল থেকে সেটাকে নতুন পরিকল্পনায় নিমাণ করার প্ৰকল্প নেওয়া হয়। এবার তার জন্য বাছা হয় নতুন স্থান, ইয়ুনি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে, একেবারে দেশের পূৰ্ব প্ৰান্তে।

হোটেলটি দ্বিতীয়বার তৈরির সময় মাথায় রাখা হয়েছিল সেখান থেকে যেন পরিবেশদূষণ না হয়। সেভাবেই তৈরি হয় পুরোটা, প্ৰায় ৩০টি পরিবেশবান্ধব ঘর তৈরি করা হয়। সঙ্গে বানানো হয় ছোট্ট একটি রেস্তোরঁ। আর সেই রেস্তোরঁর সবচেয়ে জনপ্ৰিয় পদের মধ্যেও জাঁকিয়ে বসেছে নুন–কেননা এখানে এসে প্ৰায় ৯০ শতাংশ লোকই সল্ট চিকেন খেতে পছন্দ করেন। অনেকে এখানে এসে হয়তো-বা ভাবতে পারেন যে এখানে তো ফাৰ্নিচার, ভাস্কৰ্য, দেওয়াল, মেঝে সব জায়গাতে ভৰ্তি ভৰ্তি নুন, তাহলে খানিকটা নিয়ে খাবারে মিশিয়ে নিলেই তো হয়।

কিন্তু কেউ যাতে সেই নুনে ভাগ পৰ্যন্ত বসাতে না পারে, সেজন্য হোটেল কৰ্তৃপক্ষের কড়া নজরদারি রয়েছে। নিয়মের কড়াকড়িও রয়েছে, কোথাও থেকে এক বিন্দুও খাওয়া যাবে না। পৃথিবীতে এত কিছু থাকতে হঠাৎই কেন নুন দিয়ে হোটেল বানানোর পরিকল্পনা মাথায় এল? স্বাভাবিক প্ৰশ্ন। আসলে বলিভিয়ার সালার দে ইয়ুনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত সমতলভূমি।

৪০৮৬ বৰ্গমাইলের পুরোটাই যে নুন দিয়ে ঢাকা তা না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। এমনকী মহাকাশ থেকেও এই স্থানটি নজরে পড়ে। অঞ্চলটিকে ঘিরে নানা লোকগাথা আছে। স্থানীয়দের একটা বড় অংশ মনে করে প্ৰাগৈতিহাসিক যুগে এখানকার একটি হ্ৰদ শুকিয়েই বৰ্তমানের লবণভূমি তৈরি হয়েছে।

]]>
আপনি একা? ঘুরে আসুন স্বপ্নের দুনিয়া থেকে, রোমান্স-যৌনতা-পর্যটন একই প্যাকেজে https://runnerbangla.com/netherlands-amsterdam-dream-tour-romance-sex-tour-package/ https://runnerbangla.com/netherlands-amsterdam-dream-tour-romance-sex-tour-package/#respond Sat, 06 Jun 2020 13:10:00 +0000 https://runnerbangla.com/?p=271 রানার প্রতিবেদন : আপনি কি একা? ট্যাকে টাকা পয়সা আছে? কপাল ঠুকে বেড়িয়ে আসুন এক আজব শহর থেকে। কয়েকটা দিন মনে হবে স্বপ্নে রঙিন। হ্যান্ডসাম পুরুষ, কিংবা পরীর মতো সুন্দরীকে বেছে নেবার সুযোগ পাবেন আপনার পর্যটক গাইড হিসাবে। একদিন চুটিয়ে রোমান্স এবং সেক্স তারই সঙ্গে। একদিনের জায়গায় ভালো লাগলে দুদিন তাকে কাছে রাখতে পারবেন,তারজন্য অতিরিক্ত মূল্য দিতে হবে।

নেদারল্যান্ডস -এর নাম শুনেছেন? সেই যে রুদ গুলিতের দেশ। সেই দেশের রাজধানী আমস্টারডাম শহরে পর্যটনকে আরো আকর্ষণীয় করতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, একদিনের খরচ একশো ইউরো। নেদারল্যান্ডস এখন বিপুল অর্থ আয় করতে চাইছে পর্যটন থেকে। আমস্টারডাম শহরটাও ছবির মতো সুন্দর। এই শহরেই জন্মেছিলেন দুনিয়ার অন্যতম সেরা চিত্র শিল্পী ভ্যান গখ।

সেই ছবির মতো সুন্দর শহরটায় হাতে হাত রেখে সারাদিন ধরে ঘুরে বেড়াবেন আপনার সঙ্গের সেই সুন্দরী পরির সঙ্গে। মহিলারা বেছে নিতে পারবেন কোনও হ্যান্ডসাম পুরুষকে। একদিনের জন্য বিয়ে এবং মধুচন্দ্রিমার প্যাকেজ বলা হচ্ছে এটাকে। দুনিয়া জুড়ে হৈচৈ ফেলে দিয়েছে নেদারল্যান্ড এই প্যাকেজ ঘোষণা করে। এই কাজে যারা আগ্রহী তাদের কঠিন পরীক্ষায় বসতে হয়েছিল।

প্রথমত তাদের হতে হবে খুব আকর্ষনীয়, দ্বিতীয়ত পেটে বিদ্যবুদ্ধি থাকতে হবে, তৃতীয়ত, একদিনের বউ বা বরকে যাবতীয় রোমান্স দিয়ে আগলে রাখার মতো মানসিক পরিপক্কতা থাকতে হবে। এই প্যাকেজ ঘোষণার সঙ্গে সঙ্গে একলাফে পর্যটক সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে সেদেশের পর্যটন দফতর।

টুরিস্ট গাইড হিসেবে কাজ করা পরীর মতো সুন্দরী মেয়ে বা রাজকুমারের মতো যুবকের সংখ্যাটাও বাড়ছে এখানে। অনলাইনে আবেদন করে ভালো আয়ের আশায় অনেকেই আসছেন প্রশিক্ষণ নিতে। কি ভাবছেন? ইস! যদি যাওয়া যেত!!!!

]]>
https://runnerbangla.com/netherlands-amsterdam-dream-tour-romance-sex-tour-package/feed/ 0